ad
ad

Breaking News

LPG Blast Punjab

LPG Blast Punjab: এলপিজি ট্যাঙ্কার ও পিকআপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৭

দুর্ঘটনা প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

punjab-lpg-tanker-explosion-hoshiarpur-2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার মান্ডিয়ালা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার গভীর রাতে হোশিয়ারপুর-জালন্ধর রোডের মান্ডিয়ালা আড্ডার কাছে একটি এলপিজি ট্যাঙ্কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।( LPG Blast Punjab) 

[আরও পড়ুনঃ Jasprit Bumrah: বুমরাহকে সঠিকভাবেই ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন এবিডি]

পুলিশের তরফে জানান হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন সুখজিত সিং (ট্যাঙ্কার চালক), বালওয়ন্ত রায়, ধর্মেন্দ্র বর্মা, মনজিত সিং, বিজয়, জশবিন্দর কৌর এবং আরাধনা বর্মা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ২৮ বছরের ধর্মেন্দ্র বর্মা মারা যান বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. পবন কুমার। সেইসঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বালওয়ন্ত সিং (৫৫), হরবংশ লাল (৬০), অমরজিত কৌর (৫০), সুখজিত কৌর, জ্যোতি, সুমন, গুরমুখ সিং, হরপ্রীত কৌর, কুসুমা, ভগবান দাস, লাল্লি বর্মা, সীতা, অজয়, সঞ্জয়, রাঘব এবং পূজা। (LPG Blast Punjab)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

এদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর বুলোয়াল থানার এসএইচও উপ-পরিদর্শক মনিন্দর সিং জানান, ভারতীয় ন্যায় সংহিতা-র ১০৫ (অপরাধমূলক হত্যাকাণ্ড, যা খুন নয়) এবং ৩২৪(৪) (সম্পত্তি ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে দুষ্কর্ম) ধারায় এফআইআর দায়ের হয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন। পাঞ্জাবের রাজ্যপাল তথা চণ্ডীগড় প্রশাসক গুলাব চন্দ কাটারিয়া গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় নিরপরাধ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’  ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ দেখান। পরে এসডিএম গুরসিমরনজিৎ কৌরের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।( LPG Blast Punjab)

অন্যদিকে, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং ও সাংসদ সুখজিন্দর সিং রন্ধাওয়া নিহতদের পরিবারের জন্য অন্তত ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় বাসিন্দা গুরমুখ সিং (৫৬) বলেন, ‘আমি গোসল করছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দেখি চারপাশে আগুন। আমার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ দগ্ধ হন। কোনোভাবে নাতিকে কম্বলে মুড়ে বাঁচাতে সক্ষম হই।’ পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটি রাম নগর ঢেহা লিঙ্ক রোডের দিকে ঘোরার সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।( LPG Blast Punjab)