ad
ad

Breaking News

500 Rupee Note

মার্চ থেকে এটিএমে পাওয়া যাবে না ৫০০ টাকার নোট? স্পষ্ট করল কেন্দ্র

গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়ে দিয়েছেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।

500-rupee-note-news

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নতুন গুজবের মধ্যে দেশ আবারও ৫০০ টাকার নোট নিয়ে উদ্বেগে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ থেকে ৫০০ টাকার নোট আর এটিএমে পাওয়া যাবে না এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই নোট আর ছাপানো হবে না।

এই গুজবের পরে সরকারিভাবে বিষয়টি স্পষ্ট করল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কোনও নির্দেশিকা বা ঘোষণা দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকার নোট বাতিল সংক্রান্ত যে পোস্ট ও ভিডিও ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ৫০০ টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং নাগরিকরা এটি অবাধে লেনদেন করতে পারবেন।”

সরকারি সংবাদ সংস্থা আরও আবেদন করেছে, যে কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সরকারি উৎস থেকে তা যাচাই করে নেওয়া উচিত। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকার নোট বাতিলের নানা গুজব ছড়িয়েছে।

গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়ে দিয়েছেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তিনি আরও উল্লেখ করেন, এটিএমগুলি ১০০ ও ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটের সরবরাহও জারি রাখবে। সরকার নাগরিকদের সতর্ক করেছেন, কোনও গুজবে কান না দিতে এবং সবসময় সরকারি তথ্য যাচাই করে নেওয়ার পরেই বিশ্বাস বা শেয়ার করতে।