গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত পঞ্জাবের মাধোপুর। সেখানকার এক বহুতল থেকে এক সেনার তৎপরতায় চলছিল উদ্ধারকাজ। তিনজন সাধারণ নাগরিক সহ ২২ জন সিআরপিএফ জওয়ানকে উদ্ধারের কাজ চলছিল। সেইকাজ শেষ হওয়া মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। বুধবার ভোরের ঘটনায় ছড়িয়ে পরে চাঞ্চল্য।(Punjab)
[আরও পড়ুন: Commonwelth Championship: কমনওয়েলথে সোনা জয় দুই বঙ্গ সন্তানের, এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর]
জানা যায়, মঙ্গলবার দুপুরেই প্রবল বৃষ্টির কারণে বন্যাদুর্গতরা আশ্রয় নিয়েছিলেন ওই বহুতলটিতে। বুধবার ভোরে তাদেরকেই উদ্ধার করার কাজ চলছিল। কাজ শেষের কিছু সময় পরই আচমকা ভেঙে পড়ে বহুতলটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাইরাল। সেই ভিডিওতেই দখা যায়, এই ঘটনার কিছু সময় আগেই সেখানে চলছিল উদ্ধারকাজ। বহুতলটির সামনে দিয়েই প্রবল বেগে বন্যার জল বইতে দেখা যায়। সেই পরিস্থিতিতেই চালানো হচ্ছিল উদ্ধারকাজ। এছাড়াও আরও একটি ভিডিওতে দেখা যায় আচমকাই কিভাবে সেই বহুতলটির ভেঙে পড়ে, সেই মুহূর্তও। যা দেখে শিউরে ওঠেন বহু নেটাগরিকরা।(Punjab)
লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial
প্রসঙ্গত, বিগত তিন থেকে চার দিন ধরেই সমগ্র উত্তর ভারতজুড়ে চলছিল লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরও। ধসের জেরে বহুমানুষ বৈষ্ণদেবী মন্দিরের যাত্রাপথে আটকে পড়েন। রাজ্যজুড়ে একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে বেশকিছু রাস্তা। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও।(Punjab)