ad
ad

Breaking News

2006 Mumbai Train Blast

2006 Mumbai Train Blast: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ- ১২ জনকেই বেকসুর খালাস দিল হাই কোর্ট

Bangla Jago Desk: ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাই কোর্ট। প্রায় ১৯ বছর পুরনো মামলায় সোমবার রায় ঘোষণা করেন বিচারপতি অনিল কিলো ও বিচারপতি শ্যাম চন্দক। তাঁদের পর্যবেক্ষণ— অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত এবং নির্ভরযোগ্য প্রমাণ নেই, ফলে তাদের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য […]

2006 Mumbai Train Blast: All 12 Convicts Acquitted

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাই কোর্ট। প্রায় ১৯ বছর পুরনো মামলায় সোমবার রায় ঘোষণা করেন বিচারপতি অনিল কিলো ও বিচারপতি শ্যাম চন্দক। তাঁদের পর্যবেক্ষণ— অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত এবং নির্ভরযোগ্য প্রমাণ নেই, ফলে তাদের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। বলা বাহুল্য, ২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মাত্র ১১ মিনিটের ব্যবধানে মুম্বইয়ের ছয়টি লোকাল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। চার্চগেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলিতে সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৩৫ মিনিটের মধ্যে এই বিস্ফোরণগুলি ঘটে। ঘটনায় প্রাণ হারান ১৮৯ জন। আহত হন প্রায় ৮০০ জন (2006 Mumbai Train Blast)।

আরও পড়ুন: Rural Hospital: নতুন চেহারায় পাথরপ্রতিমার গ্রামীণ হাসপাতাল, এবার স্বাস্থ্য পরিষেবায় নতুন চমক

মুম্বই পুলিশ ঘটনার তদন্তে নেমে একাধিক জনকে গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৫ সালে নিম্ন আদালত মোট ১২ জনকে দোষী সাব্যস্ত করে। ফয়জ়ল শেখ, আসিফ খান, কমল আনসারি, ইথশাম সিদ্দিকি এবং নভেদ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি সাত জনকে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে আজীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত।তবে ওই ১২ জনই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন। তাদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।দীর্ঘ শুনানির পরে হাই কোর্ট জানায়, ‘মামলার প্রমাণে বহু ফাঁক রয়েছে (2006 Mumbai Train Blast)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এমন গুরুতর অভিযোগ প্রমাণ করতে আরও স্পষ্ট, নির্ভরযোগ্য ও প্রত্যক্ষ প্রমাণের প্রয়োজন ছিল। এই পরিস্থিতিতে আমরা বিশ্বাস করতে পারছি না যে, অভিযুক্তেরা অপরাধে যুক্ত ছিলেন।’ আদালতের তরফে জানানো হয়েছে, অভিযুক্তরা যদি অন্য কোনও মামলায় যুক্ত না-থাকেন, তবে তাঁদের মুক্তি দিতে হবে। এই রায় প্রকাশ্যে আসতেই আইনি মহলে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, প্রায় দুই দশক পর এমন রায় শুধুমাত্র প্রমাণের অভাবেই দীর্ঘ কারাবাসের শিকারদের মুক্তি এনে দিল— যা বিচারব্যবস্থার এক জটিল বাস্তব চিত্রও তুলে ধরে (2006 Mumbai Train Blast)।