Bangla Jago TV Desk : সবে মাত্র পুজো শেষ। মন খারাপের পালা। যদি একটু চান মন ভালো করতে তাহলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসুন ভাল্কি মাচান থেকে । ভাল্কি মাচান জঙ্গলে রয়েছে শাল, সেগুন , পিয়াল। এই জঙ্গলে গেলে পাবেন না যানবাহনের হর্নের শব্দ, পাবেন না কোন দূষিত বাতাস। এখানে আছে কেবল মাত্র হরেক পাখির কলাহল, পাতা মরমরে শব্দ আর আছে ইতিহাসের হাতছানি।
পূর্ব বর্ধমানের আউশগ্রামের নিকটই রয়েছে এই ভাল্কি মাচান জঙ্গল। পোড়া ইটের তৈরি দুর্গ , সুবিশাল জলাশয় সবই আছে এখানে। আপনি চায়লে জলাশয়ে নৌকাবিহারও করতে পারেন। মাচা থেকে মাচান শব্দটির আগত। আউশগ্রামের জঙ্গলে বর্ধমানের মহারাজারা একটি উঁচু মাচার মত স্তাপত্য বানিয়েছিলেন। এই মাচা দেখতে অনেকটা ওয়াচ টাওয়ারের মত। অনেকেই বলেন এই জাইগায় রাজা এসে ভালুকের শিকার করতেন। তার থেকেই এলাকার নাম হয়েছে ভাল্কি মাচান। লাল মাটির রাস্তা চলে গিয়েছে দূর দুরন্ত গ্রামে।
ভাবছেন তো কিভাবে যাবেন ? হাওড়া থেকে যে কোন এক বোলপুর গামী ট্রেনে করে চলে যান ঘুসকরা। ঘুসকরা থেকে ভাল্কি মাচান মাত্র ২২ কিমি। ঘুসকরা স্টেশনে এসে আপনাকে চলে যেতে হবে আভিরাম্পুর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান ভাল্কি মাচান। ভাল্কি মাচানে থাকার জন্য রয়েছে একটি মাত্র হোটেল যার নাম অরন্যসুন্দরী। তাই মা চলে যাওয়ায় মন খারাপ না করে বেড়িয়ে আসুন ভাল্কি মাচান থেকে।
FREE ACCESS