ad
ad

Breaking News

Tourism

বসন্তের ছোঁয়া পাহাড়েও, গুরদুম ছেয়ে আছে রডোডেনড্রনে

আর এই শ্রীখোলা থেকে গুরদুমের দূরত্ব খুব একটা বেশি নয়।

the-mountains-are-touched-by-spring-the-valleys-are-covered-with-rhododendrons

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : বসন্তে নতুন ডেসটিনেশন ভ্রমণ করতে চান। অল্প খরচে পৌঁছে যান গুরদুম । এই বসন্তে পুরো উপত্যকা ছেয়ে যায় লাল রডোডেনড্রনে । যা দেখতে অসাধারণ লাগে। তাই শান্ত নিরিবিলি কোন উপত্যকায় ভ্রমণে যেতে চাইলে গুরদুম হতে পারে আপনার জন্য সেরা উপত্যকা।

ঘুরতে যাওয়ার নির্দিষ্ট কোন সময় নেই, বছরের যে কোন দিন বেরিয়ে পড়া যায় ঘুরতে। গরম পড়লেই আমাদের মন উড়ু উড়ু করে পাহাড়ে ঘুরেত যাওয়ার জন্য। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আর এই পরিস্থিতিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের গুরদুমে। যারা সান্দাকফু যান ট্রেক করতে তারা অবশ্যই যেতে পারেন এই গুরদুমে। একেবারে ঘুমন্ত হ্যামলেট যাকে বলে।

আরও পড়ুন : ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক

এই গুরদুমে বাস করেন মাত্র ১৫ টি পরিবার। ৮০০০ ফুট উঁচুতে অবস্থিত এই গুরদুম। যারা চান শান্ত নিরিবিলি পরিবেশে দু দণ্ড সময় কাটিয়ে আসতে তারা ঘুরে যেতে পারেন এই গুরদুম থেকে। এখানে পর্যটকদের খুব একটা বেশি ভিড় নেই। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কাছে এই গুরদুম স্বর্গের স্বরূপ। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে অবস্থিত এই গুরদুম।

মার্চের এই সময় করে গুরদুম গেলে প্রকৃতির আলাদা চিত্র ধরা পড়বে এখানে। গুরদুম যেতে গেলে মানেভঞ্জন থেকে যেতে হবে। যারা মানেভঞ্জন ঘুরতে যান তারা অনেকেই শ্রীখোলায় এসে রাত্রি কাটান। আর এই শ্রীখোলা থেকে গুরদুমের দূরত্ব খুব একটা বেশি নয়। গুরদুম গেলেই দেখতে পাবেন মেঘেদের দল, তারা এসে যেন আপনাকে জাপটে ধরবে। চারপাশে কেবল পাইনের জঙ্গল।

আরও পড়ুন : নারীর ক্ষমতায়নে এগিয়ে বাংলা! ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের সেরা, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

কানে ভেসে আসবে পাখিদের কলতান, আবার কোথাও দেখতে পাবেন  লাল রডোডেনড্রন, এই বসন্তের সময় পুরো পাহাড়ি উপত্যকা ছেয়ে থাকে এই লাল রডোডেনড্রনে। এখানে আসলে দেখতে পাবেন এক পাশ দিয়ে সুন্দর ভাবে নিজের গতিপথে বইয়ে চলেছে সাউজিখোলা নদী। এখানে থাকার জন্য রয়েছে কিছু ক্যাম্প।

ক্যাম্পে থেকে রাতে পাহাড়ি উপত্যকার শোভা উপভোগ করা এক অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি। এছাড়াও রয়েছে দু একটা হোমস্টে। কিভাবে যাবেন? ট্রেনে করে প্রথমে নেমে পড়ুন জলপাইগুড়ি স্টেশন, সেখান থেকে গাড়ি করে দার্জিলিং মোড় আর সেখান থেকে আরও একটি গাড়ি ভাড়া করে রিমবিক হয়ে পৌঁছে যান এই গুরদুমে। এছাড়াও আপনি চাইলে মানেভঞ্জন হয়েও আসতে  পারেন এখানে।