ad
ad

Breaking News

Panbu Tourism

Panbu Tourism: কালিম্পংয়ের অফবিট পর্যটন কেন্দ্র পানবু

কালিম্পং টাউন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পানবু থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত, দুটোই উপভোগ করা যায়।

Panbu Tourism: Offbeat Kalimpong Destination

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পাহাড়ের ধারে দাঁড়ালে একদিকে গুরুগম্ভীর স্লিপিং বুদ্ধ আর অন্যদিকে বিস্তৃত তিস্তা উপত্যকা। এই দুই নিয়ে কালিম্পংয়ের অফবিট পর্যটন কেন্দ্র পানবু। সাড়ে ৪ হাজার ফুট উঁচুতে রয়েছে ভিউপয়েন্ট পানবুদাঁড়া। কালিম্পং টাউন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পানবু থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত, দুটোই উপভোগ করা যায়। পাহাড়ের কোলে শান্তশিষ্ট গ্রাম পানবু। পানবুদাঁড়া থেকে ৩৬০ ডিগ্রি প্যানোমেরিক ভিউ দেখা যায়। একদিকে সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা পাহাড়, অন্যদিকে তিস্তা নদী, ডুয়ার্স, করোনেশন ব্রিজের দেখা মিলবে। ভিউপয়েন্টে সারাদিন পর্যটকদের ভিড় লেগে থাকে (Panbu Tourism)।

আরও পড়ুন: Ganja Bust: সামশেরগঞ্জের ডাকবাংলায় উদ্ধার ৪১ কেজি গাঁজা, গ্রেফতার তিন

পানবু থেকে ঘুরে আসা যায় ২৫ কিলোমিটার দূরে ১৬৭৫ মিটার উঁচুতে অবস্থিত লোলেগাঁও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। পানবু থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে রয়েছে চারখোলে। এই পাহাড়ি গ্রামে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা পাহাড় সঙ্গী। পাহাড়, জঙ্গলে ঘেরা চারখোলের অনন্য সৌন্দর্য মন ভরিয়ে দেয়। পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য চারখোলে। পানবু থেকে ঘুরে আসা যায় কাফেরগাঁও আর লাভায়। ২৫ কিলোমিটার দূরে লাভায় আছে মনেস্ট্রি (Panbu Tourism)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

কীভাবে যাবেন পানবু?

নিকটবর্তী রেলস্টেশন নিউ জলপাইগুড়ি আর নিকটবর্তী বিমানবন্দর বাগডোগরা। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি থেকে কালিঝোরা হয়ে পথ গেছে পানবুতে। ঘণ্টা দেড়েকের পথ। সরাসরি পৌঁছে যাওয়া যায় সড়কপথে। মার্চ থেকে জুন বেড়ানোর আদর্শ সময়। একাধিক হোম স্টে রয়েছে (Panbu Tourism)।