ad
ad

Breaking News

Mangerjung

তিস্তা আর কাঞ্চনজঙ্ঘার মেলবন্ধন! উত্তরবঙ্গর গোপন স্বর্গ মাঙ্গেরজং

মাঙ্গেরজংয়ের সবচেয়ে বড়ো আকর্ষণ হল ভিউ পয়েন্ট।

mangerjung-kalimpong-winter-travel-guide

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: গোটা বঙ্গ জুড়ে এখন শীতের দাপট। শীতে বেড়ানোর মজাই আলাদা। ঠান্ডার দাপট কম হলে আপনিও কি সপরিবারে বেড়ানোর পরিকল্পনা করছেন? উত্তরবঙ্গর মনোরম পাহাড়ি জেলা কালিম্পংয়ের এক হিডেন জেম হল মাঙ্গেরজং। যেখানে বুকভরা অক্সিজেন আর ছবির মতো সুন্দর পরিবেশ দেখার সুযোগ মিলবে।

কালিম্পংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে ছোট্ট পাহাড়ি গ্রামে গেলে দেখা মিলবে অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য, বিস্তীর্ণ তৃণভূমি, মনোমুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ। এখানে এলে নির্জনতার প্রেমে পড়ে যাবেন। কালিম্পং টাউন থেকে ১২-১৫ কিলোমিটার দূরে অবস্থিত মাঙ্গেরজংয়ে গেলে আপনি পাহাড়ি জনজীবনের আদিম সারল্য ও শান্তি অনুভব করতে পারেন। জঙ্গল, চা বাগান, এলাচ বাগান, ছোট ছোট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে পৌঁছতে হবে। মাঙ্গেরজংয়ের সবচেয়ে বড়ো আকর্ষণ হল ভিউ পয়েন্ট। তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, সবুজের সমারোহ, সব ধরা পড়বে একই ফ্রেমে। নেপালি, ভুটিয়া ও লেপচা সম্প্রদায়ের মানুষজন থাকেন মাঙ্গেরজং।
কীভাবে যাবেন, কোথায় থাকবেন? 

নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে প্রথমে কালিম্পং টাউন। সেখান থেকে মাঙ্গেরজং, ৪৫ মিনিট বা ঘণ্টা খানেকের পথ। থাকার জন্য রয়েছে হোম স্টে। স্থানীয় লোকসংস্কৃতি ও আতিথেয়তার স্বাদ নিতে পারেন।