ad
ad

Breaking News

Lothian Island

Lothian Island: শীত মানেই ভ্রমণ! সপ্তাহান্তে ঘরের কাছে অফবিট গন্তব্যে যেতে চান? ঘুরে আসুন

সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ বনাঞ্চল, আরও কত কী! কেওড়া, বাইন, গোরানের মতো ম্যানগ্রোভ বনাঞ্চলের একাধিক প্রজাতির উদ্ভিদ এখানে দেখা যায়

Lothian Island: Explore the Hidden Gem of Sundarbans

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শরৎ শেষে রাত বাড়তেই হালকা হিমের পরশ, বাতাসে শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। সামনেই শীতের মরসুম। আর শীত মানেই বাঙালির কাছে বেড়ানোর মরসুম। শীতে ঘরের কাছে কোনো অফবিট পর্যটন কেন্দ্রে যেতে চাইলে আপনার গন্তব্য হতেই পারে সুন্দরবনের লোথিয়ান দ্বীপ। সুন্দরবন বদ্বীপ অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ হল লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য। সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ বনাঞ্চল, আরও কত কী! কেওড়া, বাইন, গোরানের মতো ম্যানগ্রোভ বনাঞ্চলের একাধিক প্রজাতির উদ্ভিদ এখানে দেখা যায় (Lothian Island)।

আরও পড়ুনঃ শৈশবে বাতের থাবা: লক্ষণ, কারণ, চিকিৎসা ও স্বপ্নপূরণ

কলকাতা থেকে লোথিয়ান দ্বীপ খুব দূরে নয়। সময় লাগে ঘণ্টা দুয়েক। বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় অবস্থিত লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য। ঘন ম্যানগ্রোভে ঘেরা এই বনাঞ্চলের মধ্যে তৈরি হয়েছে সুবিশাল উঁচু ওয়াচ টাওয়ার। এখানে উঠলে জঙ্গলের ৩৬০ ডিগ্রি ভিউ নজরে পড়বে। এছাড়াও বনবিবির মন্দির অভয়ারণ্যর অন্যতম আকর্ষণ। চিতল হরিণ, বন্য শূকর, রেশুস মাঙ্কি, বনবেড়াল, রঙ বেরঙের নানান প্রজাতির পাখি, কুমিরের দেখা মিলবে। নৌকা বিহার করতে করতে ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে দক্ষিণ রায়েরও। সুন্দরবনবাসীরা রয়্যাল বেঙ্গল টাইগারকে এনামেই ডাকেন (Lothian Island)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে যাবেন

শিয়ালদহ সাউথ সেকশনে নামখানা লোকালে চেপে নামখানা স্টেশনে নেমে নদীপথে আসা যায় লোথিয়ান দ্বীপ। এছাড়াও ক্যানিং লোকালে চেপে ক্যানিং স্টেশনে নেমে সজনেখালি এসে সেখান থেকে নদীপথে আসা যায় লোথিয়ান দ্বীপে (Lothian Island)।