ad
ad

Breaking News

Kuhuburu

Kuhuburu: বসন্তের রঙে রাঙা পুরুলিয়ার গ্রাম ‘কুহুবুরু’-ই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য

পাহাড়ের কোলে রয়েছে একাধিক হোম স্টে, ইকো রিসর্ট, ইকো স্টে। ছোট ছোট কটেজে থাকার বন্দোবস্ত রয়েছে। বসন্তে না পেলেও বর্ষায় দেখা পাবেন ছোট্ট ঝর্ণা।

Kuhuburu Purulia Travel Guide

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ঋতুভেদে বদলে যায় প্রকৃতির রঙ। শহুরে নাগরিক জীবনযাপনে ক্লান্ত শরীর, মনকে ফিরে পেতে আপনার গন্তব্য হতেই পারে পুরুলিয়ার গ্রাম কুহুবুরু। এখানে আসলেই দেখতে পাবেন কোলাহল নির্জন প্রকৃতি। গ্রামবাসীদের সরল সাদামাঠা জীবনযাপন মন কাড়বে। বসন্তকালে বাঙালির এখন পুরুলিয়ায় বেড়াতে যাওয়ার হুজুগ ওঠে। বসন্তে পুরুলিয়ার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। রাঙা মাটি, পলাশ, কৃষ্ণচূড়া, শিমূলের রঙ মিলেমিশে একাকার হয়ে যায়। ঝাড়গ্রাম থেকে শাল, পিয়ালের জঙ্গল ঘেরা পথ পেরিয়ে পৌঁছে যান কুহুবুরু। নামের মধ্যে এক অদ্ভুত মাদকতা রয়েছে। রাস্তার দু’পাশে রয়েছে সারি সারি পলাশ গাছ। অযোধ্যা পাহাড় থেকে ১২ কিলোমিটার দূরে আর বাঘমুণ্ডি থেকে ৫ কিমি দূরে অবস্থিত কুহুবুরু গ্রাম। গ্রাম থেকে চড়াই উৎরাই পথ পেরিয়ে ট্রেক করে পৌঁছে যাওয়া যায় কুহুবুরু পাহাড়ের মাথায়। মেঠোপথ হারায় জঙ্গলের ভেতরে। এখানেই লুকিয়ে কুহুবুরুর রোমাঞ্চ। নেড়া কুহুবুরু পাহাড়ের পাদদেশে সবুজের সমারোহ (Kuhuburu)।

আরও পড়ুনঃ India GDP: মার্কিন শুল্কের চাপেও রেকর্ড! ৮.২% জিডিপি বৃদ্ধি নিয়ে বাজিমাত করল ভারত

পাহাড়ের কোলে রয়েছে একাধিক হোম স্টে, ইকো রিসর্ট, ইকো স্টে। ছোট ছোট কটেজে থাকার বন্দোবস্ত রয়েছে। বসন্তে না পেলেও বর্ষায় দেখা পাবেন ছোট্ট ঝর্ণা। হোম স্টে, ইকো রিসর্টে থাকলে খেতে পারেন শালপাতা মোড়া চিকেন। পুরুলিয়ার জনপ্রিয় রান্না এটা। কুহুবুরু পাহাড়ের মাথায় রয়েছে ছোট্ট শিবমন্দির। আদিবাসীরা পুজো করেন। কুহুবুরুর কাছে বাঘমুণ্ডিতে রয়েছে বারেডি ঝর্ণা। এখান থেকে ঘুরে আসতে পারেন অযোধ্যা পাহাড় কিংবা মুরুগুমা ড্যাম থেকে। ঘুরে আসা যায় ছৌনাচের মুখোশের জন্য বিখ্যাত চড়িদা গ্রাম। বেরিয়ে আসা যায় আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি জলপ্রপাত, মুরুগুমা জলাধার, মার্বেল লেক, পাখি পাহাড় থেকে। এখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে আসা যায় ১৪ কিমি দূরে অবস্থিত খয়রাবেড়া ড্যাম থেকে (Kuhuburu)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে যাবেন

পুরুলিয়া স্টেশন থেকে ৫২ কিলোমিটার দূরে অবস্থিত কুহুবুরু গ্রাম। ঝাড়গ্রাম, লোধাশুলি, বাঘমুণ্ডি থেকে সড়ক পথে যাওয়া যায়।