চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: এখন চারিদিকে ভুয়ো খবরের ছড়াছড়ি। ভুয়ো খবর আটকাতে এবার নয়া উদ্যোগ নিল এলন মাস্কের সংস্থা এক্স। এবার থেকে প্রতিটি এক্স অ্যাকাউন্টে দেখা যাবে About The Account ফিচার ৷ অর্থাৎ নির্দিষ্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা ৷ এক্সের তরফে বলা হয়েছে, নতুন এই অপশনে যে কোনও X প্রোফাইলের হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য পাবেন ৷ এছাড়াও নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীর লোকেশন, কতবার ইউজার নেম পরিবর্তন করেছেন এবং X প্লাটফর্মে কবে অ্যাকাউন্ট খুলেছেন সে বিষয় বিস্তারিত তথ্য থাকবে ৷ এছাড়াও কোনও প্রোফাইল ভুয়ো বা নকল কিনা সেই বিষয়ও বোঝা যাবে সহজে (X Handle)।
আরও পড়ুনঃ Putin to visit India: ভারতে আসছেন পুতিন! এস-৪০০ চুক্তি-সহ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ঐতিহাসিক বৈঠক
X এর প্রোডাক্ট হেড নিকতা বেয়ার জানিয়েছেন, এমন কিছু দেশ রয়েছে যেখানে নিজের মতামত প্রকাশ করা অপরাধের মধ্যে পড়ে সেই সব দেশে এই অপশনের সঙ্গে Privacy Toggles অপশনও যোগ করা হয়েছে ৷ যেখানে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো অঞ্চল পছন্দ করতে পারবেন ৷ ফলে মতামত প্রকাশে কোনও সমস্যা হবে না (X Handle) ৷
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
কীভাবে এই প্যানেলটি ব্যবহার করতে পারবেন ?
প্রতিটি অ্যাকাউন্টে Joined নামে একটি অপশন দেখা যাবে ৷ ওই অপশনে ক্লিক করলেই অন্য আলাদা একটি পেজ খুলে ৷ যেখানে জয়েনিং ডেট, প্রাইমারি লোকেশন, ইউজার নেম চেঞ্জ হিস্ট্রি এবং অ্যাপ সোর্স দেখা যাবে ৷ অ্যাপ সোর্সে মূলত দেখা যাবে, কোথা থেকে X ডাউনলোড করা হয়েছে ৷ Play Store নাকি App Store সেই বিষয় তথ্য থাকবে ৷