ad
ad

Breaking News

Windows

আপডেট না করলেও বন্ধ হবে না কম্পিউটার, নয়া ফিচার Windows-এর

এতদিন পর্যন্ত ব্যবহারকারীদের Windows অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য জোর করা হত।

windows-update-flexible-restart-option-microsoft-features

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার Windows আপডেটের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন আনল টেক জায়েন্ট Microsoft ৷ এবার থেকে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো উইন্ডোজ আপডেট করতে পারবেন ৷ এর জন্য কোনও সময়সীমা নির্দিষ্ট করা থাকবে না।

এতদিন পর্যন্ত ব্যবহারকারীদের Windows অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য জোর করা হত। আপডেটের পর বাধ্য করা হত সিস্টেম বন্ধ করার জন্য। এর ফলে ব্যবহারকারীরা সমস্যায় পড়তেন কাজ করতে গিয়ে। কারণ, হঠাৎ করে সিস্টেম বন্ধ করলে যেকোনও কাজের ব্যাঘাত ঘটত।

একটি ব্লগ পোস্টে Microsoft জানিয়েছে, এবার থেকে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সময় অপারেটিং সিস্টেম আপডেট করতে পারবেন। আপডেট ডাউনলোড ও রিস্টার্ট করার বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে ৷ এরসঙ্গে ব্যবহারকারীদের উপর আরও কন্ট্রোল দেওয়ার জন্য নতুন এই ফিচার যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা এবার উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে ক্যালেন্ডার ফিচার ব্যবহার করতে পারবেন। সর্বাধিক ৩৫ দিন পর্যন্ত পজ করা সম্ভব। এরমধ্যেই ব্যবহারকারী নিজের সুবিধামতো সময়ে Windows আপডেট করতে পারবেন। Clearer driver names, Skipping updates on new Windows setup এর মতো আরও কয়েকটি নতুন ফিচার যোগ করেছে Windows।