ad
ad

Breaking News

whatsapp

WhatsApp: ৩৫টি ডিভাইসে কাজ করবে না হোয়াটস্যাপ! তালিকায় আপনার ডিভাইসের নাম নেই তো?

২০২৪ সালের শেষ নাগাদ হোয়াটস্যাপ ৩৫টি ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে। সেই তালিকায় রয়েছে অ্যাপেল, স্যামসাং থেকে শুরু করে একাধিক ফোন।

WhatsApp will not work on 35 devices

Bangla Jago Desk: ২০২৪ সালের শেষ নাগাদ হোয়াটস্যাপ ৩৫টি ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে। সেই তালিকায় রয়েছে অ্যাপেল, স্যামসাং থেকে শুরু করে একাধিক ফোন। CanalTech-এর একটি রিপোর্টে বলা রয়েছে যে, শীর্ষস্থানীয় নির্মাতাদের পুরনো স্মার্টফোনগুলি বছরের শেষ নাগাদ হোয়াটসঅ্যাপ আপডেট পাওয়া বন্ধ করবে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপেল, স্যামসাং, এলজি, লেনোভো, মোটরলা, হুয়েউ এবং সোনি।

Whatsapp কর্তৃপক্ষ ঘোষণা করেছে ২০২৪ এর ৩৫ টির বেশি হ্যান্ডসেট সমর্থন করা বন্ধ করবে। এই পরিবর্তনটি বিভিন্ন পুরনো স্মার্টফোনকে প্রভাবিত করবে। মেসেজিং অ্যাপের সাথে বেমানান করে তুলবে। হোয়াটস্যাপ পরিষেবা পেতে হলে নতুন মডেলগুলিতে আপগ্রেড করতে হবে। CanalTech – এর রিপোর্ট অনুসারে, অ্যাপেল, স্যামসাং, এলজি, লেনোভো, মোটরলা, হুয়েউর মতো নেত্রীর স্থানীয় নির্মাতাদের স্মার্ট ফোনগুলি আর whatsapp আপডেট পাবে না।

[আরও পড়ুনঃ BCCI vs PCB : মাঠের বাইরে আবারও বিসিসিআই বনাম পিসিবি লড়াই, আইপিএলের সাথে সংঘর্ষ পিএসএলের

জেনে নিন ২০২৪-এর পরে whatsapp সমর্থন পাওয়া বন্ধ করবে যে সমস্ত ডিভাইস –

1. Samsung: Galaxy Ace Plus, GalaxyCore, Galaxy Express 2, Galaxy Grand,Galaxy Note 3, Galaxy S3 Mini, GalaxyS4 Active, Galaxy S4 Zoom,এবং GalaxyS4 Mini

2. Apple: iPhone 5, iPhone 6, iPhone 6s, iPhone 6s Plus, এবং iPhone সে

3. Motorola: Moto গো এবং Moto X

4. Sony: Sony Xperia Z1 এবং Xperia E3

5. LG: Optimus G, Optimus G7,Optimus4x HD, এবং Optimus L7

6. Lenovo: Lenovo A858T, Lenovo P70,Lenovo S890, এবং Lenovo 46600

7. Huawei: Ascend P6 S, Huawei C199,Huawei Y625, Huawei GX1S, এবং Ascend G525

বর্তমানে, স্মার্টফোনে অ্যাপ্লিকেশন চালানোর জন্য ন্যূনতম সিস্টেমের প্রয়োজন হল Android5.0 বা তার আপডেট ভার্সন। এবং iOS 12 বা তার পরের আইফোনগুলি। পুরনো সিস্টেমে অপারেটিং ফোনের ব্যবহারকারীদের সর্বশেষ ডিভাইসে আপগ্রেড করতে হবে, নয়তো গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবে না তাঁরা।যদি উপরিউক্ত তালিকায় আপনার ডিভাইসটি থাকে তাহলে, শীঘ্রই একটি নতুন স্মার্টফোন কিনে ফেলুন। অসমর্থিত ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে নতুন বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস পাওয়া যাবে না। পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তায় ঝুঁকি তৈরি হবে।

[আরও পড়ুনঃ Bangladesh Protest : মঙ্গলেই স্বাভাবিক ছন্দে বাংলাদেশ, শিথিল কার্ফু, খুলছে অফিস, স্কুল-কলেজ