ad
ad

Breaking News

WhatsApp

WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন ‘গ্রুপ মেম্বার ট্যাগ’ কীভাবে আপনার চ্যাটিং অভিজ্ঞতা পাল্টে দেবে?

WABetaInfo রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা 2.25.17.42 আপডেটে এই নতুন গ্রুপ মেম্বার ট্যাগ ফিচার যুক্ত করা হয়েছে।

WhatsApp Group Member Tag Feature

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নয়া ফিচার চালু হতে চলেছে। গ্রুপ চ্যাটিংকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে হোয়াটসঅ্যাপ এখন এমন একটি ফিচার টেস্ট করছে যার মাধ্যমে গ্রুপের সদস্যরা নিজেদের নামে একটি কাস্টম ট্যাগ যুক্ত করতে পারবেন। এই ট্যাগ সর্বোচ্চ ৩০ ক্যারেক্টারের হতে হবে। বর্তমানে এটি Android অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে। এই ফিচারের সাহায্যে গ্রুপে ব্যবহারকারীর নিজের ভূমিকা বা পরিচয় প্রকাশ করা আরও সহজ হবে বলে দাবি মেটা কর্তৃপক্ষর (WhatsApp)।

আরও পড়ুনঃ India Venezuela: বাণিজ্য, স্বাস্থ্য ও ডিজিটাল প্রযুক্তি—সহযোগিতা বাড়াতে একমত ভারত ও ভেনেজুয়েলা

WABetaInfo রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা 2.25.17.42 আপডেটে এই নতুন গ্রুপ মেম্বার ট্যাগ ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের নামের পাশে একটি ট্যাগ যোগ করতে পারবেন যা গ্রুপের অন্যান্য সদস্যদের জানাবে তিনি কোন দায়িত্বে বা কোন পরিচয়ে গ্রুপে আছেন। উদাহরণস্বরূপ কেউ চাইলে ‘Coach’, ‘Moderator’, ‘Project Manager’ বা নিজের শখ, কাজ বা পরিচয় অনুযায়ী ট্যাগ বেছে নিতে পারবেন। এর বিশেষ দিক হল এই ট্যাগ ইউজার নিজেই নিয়ন্ত্রণ করবে এবং এতে গ্রুপ অ্যাডমিনের কোনো অনুমতি লাগবে না (WhatsApp)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

ট্যাগে কোনো বিশেষ চিহ্ন, চেকমার্ক বা লিঙ্ক ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারী চাইলে যেকোনো সময় নিজের ট্যাগ পরিবর্তন বা এডিট করতে পারবেন। ট্যাগটি শুধু সেই গ্রুপেই দেখা যাবে যেখানে এটি সেট করা হয়েছে এবং অন্য কোনো চ্যাটে এটি দেখা যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হোয়াটসঅ্যাপ আবার ইনস্টল করা হলে বা ফোন পরিবর্তন করলেও ট্যাগটি অপরিবর্তিত থাকবে। এই ফিচারের একটি সহজ সেটআপ পদ্ধতি রয়েছে। ব্যবহারকারীকে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে গ্রুপে যেতে হবে, এরপর গ্রুপ ইনফো সেকশনে গিয়ে নিজের নাম নির্বাচন করতে হবে এবং তারপর নিজের পছন্দ অনুযায়ী ট্যাগ লিখে সেভ করতে হবে। সেভ করার সঙ্গে সঙ্গেই সেই ট্যাগ গ্রুপের অন্য সদস্যরা দেখতে পাবেন (WhatsApp)।