চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: এখন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হলে অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হয়। কিন্তু অদূর ভবিষ্যতে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল না করেও চ্যাট করা যাবে। কারণ, ইনস্ট্যান্ট চ্যাটিং প্ল্যাটফর্ম WhatsApp এ আসতে চলেছে নয়া চমক ৷ যদি কোনও ব্যবহারকারী WhatsApp না ব্যবহার করেন তারপরও আপনি তাঁর সঙ্গে WhatsApp এ কথাবার্তা চালিয়ে যেতে পারবেন৷ মূলত যাঁরা WhatsApp ব্যবহার করেন না তাঁদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতেই নতুন ফিচার আনতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
নয়া ফিচারের নাম হল Guest Chat Feature৷ Android এবং iOS প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারটি এরমধ্যে বিটা ভার্সনে দেখা গেছে। লিঙ্কে ক্লিক করে চ্যাট চালিয়ে গেলেও পুরোপুরি সুরক্ষিত বিষয়টি। কারণ উভয় পদ্ধতিতেই এন্ড-টু-এন্ড সিকিউরিটি সিস্টেম থাকবে। একন যেখানে Invite a friend অপশন থাকে সেখানেই নতুন ওই ফিচার চালু হতে পারে ৷ WABetainfo এই সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ৷ তাতে দেখা গেছে, যাঁদের WhatsApp নেই তাদের নামের উপর ক্লিক করলেই একটি চ্যাট উইন্ডো খুলে হচ্ছে ৷ এবং একটি লিঙ্ক তৈরি হচ্ছে যা সংশ্লিষ্ট যাঁর সঙ্গে চ্যাট করতে চান তাঁকে পাঠাতে হবে।
কীভাবে কাজ করবে এই ফিচার ?
নতুন এই ফিচারের মাধ্যমে নতুন একটি অপশন যোগ হবে ৷ যার নাম হতে পারে Guest Chat ৷ যাঁদের ফোনে WhatsApp ইনস্টল করা নেই তাঁদের সঙ্গে চ্যাট করার জন্য ওই অপশনের মাধ্যমে লিঙ্ক তৈরি করতে হবে ৷ এবং তা SMS বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে হবে ৷ ওই লিঙ্কে ক্লিক করে কথাবার্তা চালিয়ে যাওয়া যাবে।