চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ অ্যাপল ওয়াচ অ্যাপ আনল। এর মাধ্যমে কবজিতে বাঁধা অ্যাপল স্মার্টওয়াচের মাধ্যমেই সরাসরি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েজ নোট। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজে আইফোন ছাড়া অ্যাপল স্মার্টওয়াচেই পুরোদস্তুর হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারবেন। রিপ্লাই পাঠানো যাবে। ভয়েজ নোট রেকর্ড করা যাবে। সাম্প্রতিক চ্যাট হিস্ট্রি দেখা যাবে।
হোয়াটসঅ্যাপ অ্যাপল ওয়াচ অ্যাপে নতুন কোন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে?
আগে এই অ্যাপে নির্দিষ্ট সংখ্যায় নোটিফিকেশন আসত। প্রিসেট রিপ্লাই শুধু দেওয়া যেত। এখন ঘড়ির স্ক্রিনে পুরোদস্তুর হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া যাবে। আগে থেকে কিছু ড্রাফট করা মেসেজ থাকবে। চাইলে তা পাঠাতে পারবেন। ইমোজি ব্যবহার করতে পারেন। আইফোন ছাড়াই ভয়েজ নোট রেকর্ড করে পাঠানো বা রিসিভ করা যাবে। হাতের কবজিতে বাঁধা স্মার্টওয়াচেই হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশন চলে আসবে। সব মেসেজ ও কলই হবে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড।
অ্যাপল ওয়াচে কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন?
অ্যাপল ওয়াচ সিরিজ ৪ বা পরবর্তী সংস্করণ লাগবে। ওয়াচওএস ১০ বা পরবর্তী অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন। আইফোনে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক ভার্সন ইনস্টল করবেন। আইফোনে ওয়াচ অ্যাপ খুলুন। অ্যাভেলেবল অ্যাপস অপশনে ঢুকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন। অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপ খুলে সাইন ইন করুন। নোটিফিকেশন সক্রিয় করুন।