ad
ad

Breaking News

WhatsApp

WhatsApp: Instagram-এর পথে WhatsApp! আসছে ‘About’ নোটস ফিচার

ইউজারনেম ফিচার চালু হলে অপশন দেখা যাবে হোয়াটসঅ্যাপের সেটিংসের প্রোফাইল সেকশনে।

WhatsApp Launches New 'About' Status Feature

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মেসেজিং প্লাটফর্ম Instagram-এর মতোই এবার নোটস ফিচার চালু করতে চলেছে WhatsApp ৷ নতুন ওই ফিচারটির নাম দেওয়া হয়েছে About ৷ এই ফিচারে কোনও ছোটো টেক্সট আপডেট দিতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা ৷ সেই আপডেট শুধুমাত্র Contacts এ যাঁরা আছেন তাঁরাই দেখতে পাবেন ৷ Instagram Notes এর মতো ২৪ ঘণ্টার মধ্যে নিজে থেকেই WhatsApp About Status ডিলিট হয়ে যাবে ৷ তবে টাইমারও দেওয়া থাকবে ৷ যার ফলে ব্যবহারকারী নিজের সুবিধা মতো টাইম সেট করতে পারবেন ৷ About স্ট্যাটাসের প্রাইভেসিও সেট করতে পারবেন ব্যবহারকারী ৷ অর্থাৎ কারা কারা ওই স্টেটাস দেখতে পাবেন তা নির্ধারণ করার ক্ষমতা দেওয়া থাকবে ব্যবহারকারীদের ৷ এদিকে, ফেসবুক ও ইনস্টাগ্রামের ইউজারনেমই যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন, তা নিয়ে ভাবনা চিন্তা করছে মেটা কর্তৃপক্ষ। WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এই নয়া ফিচার চালু করতে পরীক্ষা করছে মেটা কর্তৃপক্ষ। টেস্টিং ভার্সনে নয়া ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায় রয়েছে (WhatsApp)।

আরও পড়ুনঃ নতুন শ্রম কোড কার্যকর, দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়ল ট্রেড ইউনিয়নগুলি

ইউজারনেম ফিচার চালু হলে অপশন দেখা যাবে হোয়াটসঅ্যাপের সেটিংসের প্রোফাইল সেকশনে। তখন নিজের পছন্দসই ইউজারনেম বেছে নেওয়া যাবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টার ভেরিফাই করবে। যাচাই করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে বেছে নেওয়া ইউজারনেম লিঙ্ক হয়ে যাবে। নয়া WhatsApp About Status ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব ছোট টেক্সট আপডেট দিতে পারবেন৷ নিজেদের চিন্তা ভাবনা শেয়ার করতে সুবিধা হবে ৷ এটা One-on-one চ্যাটে দেখা যাবে ৷ এবং এছাড়াও User Profile এও দেখা সম্ভব ৷ যাঁরা About স্টেটাস দেখতে পাবেন তাঁরা সরাসরি তার রিপ্লাই দিতে পারবেন (WhatsApp)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে ব্যবহার করতে পারবেন Whatdsapp About ফিচার ?

প্রথমে ফোনে WhatsApp-এর চ্যাট ট্যাব ওপেন করুন ৷ তারপর নিজের প্রফাইল পিকচারের উপর ট্য়াপ করুন ৷ অথবা সেটিংসে গিয়ে About সেকশন ওপেন করুন ৷ এরপর Add About (অথবা Update About) অপশনের উপর ট্যাপ করে নিজের স্টেটাস অ্য়াড করুন ৷ এরপর ভিজিবিলিটি সেট করুন ৷ অর্থাৎ কারা কারা ওই স্টেটাস দেখতে পাবে তা সেট করতে হবে ৷ সেক্ষেত্রে All Contacts, selected contacts এবং Hide from specific contacts অপশন রয়েছে ৷ এরপর আপনাকে ডিউরেশন সেট করতে হবে ৷ অর্থাৎ কতক্ষণ পর্যন্ত ওই স্টেটাস দেখাতে চাইছেন ৷ পোস্ট অপশনে ট্যাপ করলেই আপডেট হবে আপনার About Status ৷