চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মৌ বসু: নন-ফলোয়ার্সদের জন্য বিশেষ ট্রায়াল রিল ফিচার আনল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে এই নয়া ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা শর্ট ভিডিও শেয়ার করা যাবে যার সাহায্যে শেয়ার করা ভিডিও দেখতে পারবেন এমন ব্যক্তিরাও যাঁরা নির্দিষ্ট ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করেন না। এই ফিচারের সাহায্যে ফলোয়ারের সংখ্যা বেশি বাড়ে।
ইনস্টাগ্রামের ক্রিয়েটররা অনেক সময় শেয়ার করা ভিডিও লোকজন কেমন ভাবে নেবে তা নিয়ে উদ্বেগে থাকে। নয়া ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামে ক্রিয়েটররা ভিন্ন স্টাইলে ভিডিও শেয়ার করতে পারবেন। ক্রিয়েটররা ভিডিও শেয়ার করার আগে
এই বিশেষ ফিচার ব্যবহার করার সময় ‘trial’ অপশন ক্লিক করতে হবে। মেইন প্রোফাইল পেজে এই ট্রায়াল রিল দেখা যাবে না। ২৪ ঘণ্টা লাইভে থাকবে ভিডিও।
ক্রিয়েটররা চেক করতে পারবেন লাইভ ভিডিও কেমন হয়েছে। কে কত জন ভিডিও দেখেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন তাও দেখা যাবে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে ফটো শেয়ার করার পাশাপাশি মেসেজ শেয়ার করা যায় এবং ভয়েজ কল করা যায়। ইনস্টাগ্রামে ফলোয়ার্স তালিকায় থাকা নয় ব্যক্তিরাও ইনস্টাগ্রাম প্রোফাইল নজর রাখে। ব্যক্তি গোপনীয়তায় হস্তক্ষেপ করে।
স্টকার বা লুকিয়ে ইনস্টাগ্রামে প্রোফাইলে নজর রাখা ব্যক্তিদের কাছ থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন-
১) ইনস্টাগ্রাম প্রোফাইল খুলুন। ডানদিকে নীচে ট্যাপ করে নিজের প্রোফাইলে যান।
২) ডানদিকের ওপরের দিকে হামবার্গার মেনুতে থ্রি হরাইজন্টাল লাইনে ক্লিক করুন। ব্লকড সেকশনে যান।
৩) ব্লকড তালিকায় থাকা ব্যক্তিদের নাম খুঁজে দেখুন। একটা অপশন পাবেন ‘you may want to block’।
৪) এই তালিকায় দেখতে পারবেন সেই সব ব্যক্তিদের যারা নিয়মিত আপনার অজান্তেই আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নজর রাখে।
৫) সন্দেহজনক ব্যক্তিদের ব্লক করে নিজের ব্যক্তি গোপনীয়তা রক্ষা করুন।