ad
ad

Breaking News

Instagram

বন্ধুদের সঙ্গে রিলস ফিড শেয়ার করতে চান? নয়া ফিচার আনল ইনস্টাগ্রাম

এই ফিচারের সাহায্যে দু’জন ব্যবহারকারী একসঙ্গে একটিই রিল দেখতে পারবেন ৷

Want to share your Reels feed with friends? Instagram introduces new feature

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ‘ব্লেন্ড’ নামে একটি নতুন সোশ্যাল ফিচার চালু করেছে। রিলস ফিডগুলিকে আরও ব্যক্তিগত এবং আকর্ষণীয় করে তুলতে ইনস্টাগ্রামে মেটা কর্তৃপক্ষ এই নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের সাহায্যে দু’জন ব্যবহারকারী একসঙ্গে একটিই রিল দেখতে পারবেন ৷

সেটি ব্যক্তিগত ফিডের সাহায্যে একে-অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন। কাস্টমাইজড রিল ফিড একজন বন্ধু বা একাধিক বন্ধুর সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। আপনি ব্লেন্ডে যা কিছু শেয়ার করবেন তা কেবল দু’জনের মধ্যেই থাকবে। এটি দু’জন ব্যবহারকারীর জন্য একটি ব্যক্তিগত চ্যাট বক্স ৷

‘BLEND’ ফিচারটি অনেকটা ব্যক্তিগত ডিএম চ্যাটের মতো । উভয় ব্যবহারকারীর কার্যকলাপের ওপর ভিত্তি করে রিলস তৈরির পরামর্শ দেবে। নতুন ফিচারটি দু’জন মধ্যে একটি কাস্টমাজাইড ফিড তৈরি করতে সাহায্য করবে ৷ ব্যবহারকারীরা কাউকে ‘ব্লেন্ড ইনভাইট’ পাঠাতে পারেন এবং যদি অন্য ব্যক্তি তা সমর্থন করেন, তবে দু’জনে একসঙ্গে ইনস্টাগ্রাম কনটেন্ট দেখতে পারবেন। বিগত ১ বছর ধরে মেটা কর্তৃপক্ষ ইনস্টাগ্রামের এই ফিচারটি নিয়ে কাজ করছে। কিছু ব্যবহারকারী ২০২৪ সালের মার্চ মাসে এই ব্লেন্ড ফিচারটি দেখেছিলেন। তাঁরা সেটি অ্যাক্সেস করতে পারতেন। এবার সকলেই এই ফিচার ব্যবহার করতে পারবেন ৷

কীভাবে ব্যবহার করবেন?

নতুন ব্লেন্ড ফিচারটি ব্যবহার করার জন্য, একজন ব্যবহারকারী যাঁর সঙ্গে রিলস দেখতে চান তাঁকে আমন্ত্রণ পাঠাতে হবে এবং সেই ব্যক্তি লিঙ্কটিতে যোগদান করার পরে, ব্লেন্ড ফিডে একটি রিল পপ আপ আসবে । এটি একটি প্লে লিস্টের মতো ৷ ব্যবহারকারীদের একসঙ্গে রিলস দেখতে, তাঁদের অনুভূতি প্রকাশে সাহায্য করে ৷

পাশাপাশি, এর সাহায্যে উত্তর দেওয়াও সহজ। একজন ব্যবহারকারী প্রতিটি রিলের নীচের মেসেজ বারে গিয়ে মন্তব্য করতে, দ্রুত প্রতিক্রিয়া ইমোজি পাঠাতে, অথবা ফিড ছেড়ে চ্যাট শুরু করতে পারেন। এই ফিচারের আইকনটি DM-এর ভিডিও এবং অডিও কলের পাশে রয়েছে।

নয়া ফিচারটি কীভাবে ব্যবহার করবেন :

১) ইনস্টাগ্রাম খুলতে হবে

২) ডিএম চ্যাটে যেতে হবে

৩) ওপরের ডানদিকে ভিডিও এবং অডিও কল বোতামের কাছে ব্লেন্ড আইকনে ক্লিক করতে হবে

৪) যাঁর সঙ্গে রিলস শেয়ার করতে চান তাঁকে আমন্ত্রণ পাঠাতে হবে

৫) আমন্ত্রণ গ্রহণ করলে, ব্লেন্ড ফিডে প্রবেশ করে DM চ্যাটের পাশের আইকনে ক্লিক করতে হবে