চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন vivo Y05 আনল vivo। 4GB RAM + 64GB Storage সহ ফোনটির দাম পড়বে ১২,৯৯৯ টাকা। এই ফোনের টপ মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB Storage রয়েছে। এই ফোনটি Midnight Blue এবং Champagne Gold রঙে মিলবে। vivo Y05 4G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 260ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এই নয়া মডেলের স্মার্টফোন Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে Extended RAM প্রযুক্তি রয়েছে, এর সাহায্যে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে FM ও Infrared সেন্সর সহ কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi, Bluetooth 5.2 এবং OTG ফিচার রয়েছে।
vivo Y05 4G ফোনে উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা মেগাপিক্সেল কম হলেও এতে Night, Portrait, Live Photo, Time-lapse এবং Documents এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য মোড রয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y05 4G ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনটির সাহায্যে অন্য ফোন, প্যাড চার্জ দেওয়া যাবে। vivo Y05 4G ফোনে মিলিটারি গ্ৰেড ডিউরেবিলিটি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়া জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।