ad
ad

Breaking News

Vivo

ভারতের বাজারে আসল ZEISS টেলিফটো ক্যামেরা প্রযুক্তি যুক্ত Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোন

এছাড়াও এই ফোনে LPDDR5X RAM রয়েছে, যা মাল্টি টাস্কিং আরও ফাস্ট ও স্মুথ করে তুলবে।

Vivo V70, V70 Elite Launched in India

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Vivo তাদের V70 সিরিজের অধীনে নতুন জেনারেশনের দুটি স্মার্টফোন Vivo V70 এবং Vivo V70 Elite আনল। Vivo V70 Elite ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। গেম খেলায় সুবিধার জন্য Vivo V70 Elite 5G ফোনে X-axis linear motor রয়েছে (Vivo)।

এছাড়াও এই ফোনে LPDDR5X RAM রয়েছে, যা মাল্টি টাস্কিং আরও ফাস্ট ও স্মুথ করে তুলবে। এর সঙ্গে ফাস্ট ডেটা ট্রান্সফার এবং মেমরি অ্যাক্সেসের জন্য এতে UFS 4.1 Storage প্রযুক্তি রয়েছে। ভারতের বাজারে Vivo V70 Elite 5G ফোনের 8GB RAM + 256GB storage বেস মডেলের দাম পড়বে ৫১৯৯৯ টাকা। এই ফোনের 12GB RAM ভ্যারিয়েন্টে 256GB এবং 512GB স্টোরেজের দাম পড়বে যথাক্রমে ৫৬৯৯৯ টাকা এবং ৬১৯৯৯ টাকা। 26 ফেব্রুয়ারি থেকে Passion Red, Sand Beige এবং Authentic Black রঙে Vivo V70 Elite 5G কিনতে পাওয়া যাবে।

Vivo V70 Elite 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে রয়েছে পাশাপাশি flat AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 3D Ultrasonic Fingerprint Scanning 2.0 প্রযুক্তি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 Elite 5G ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Bypass Charging প্রযুক্তি রয়েছে যার ফলে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে বিদ্যুৎ পৌঁছে যায়। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে (Vivo)।

Vivo V70 Elite 5G ফোনকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং রয়েছে। এই ফোনে Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে সরাসরি আইফোন থেকে ফাইল ট্রান্সফার করা যাবে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Vivo V70 Elite 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে Zeiss ব্র্যান্ডেড লেন্স ব্যবহার করা হয়েছে।

ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর ও 50MP নাইট টেলিফটো লেন্স রয়েছে। এই ক্যামেরা 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 118° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Vivo V70 Elite 5G ফোনে 10x Zoom-in Portrait, 4K 60fps Video, AI Magic Weather, AI Audio Noise Eraser ও AI Holi Portrait মোড রয়েছে (Vivo)।