চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: Phishing পদ্ধতিতে হাতিয়ে নেওয়া হয় ব্যবহারকারীদের লগইন ক্রেডিনসিয়াল ৷ সেই ক্রেডিনসিয়াল বা পাসওয়ার্ড, ইউজার নেম ব্যবহার করেই অন্যর সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করে সাইবার জালিয়াতরা ৷ এই বিপদের সম্ভাবনা কমাতে উদ্যোগী হল Vi ৷
নতুন প্রযুক্তি লঞ্চ করল Vi ৷ এই ফিচার শুধু Vi গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন ৷ এবং Meta-র বিভিন্ন প্ল্যাটফর্মে লগইন করার ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা ৷ যে ফিচারটি লঞ্চ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে silent mobile verification (Silent Mobile Verifications)। এই ফিচারের মাধ্যমে অত্যন্ত নিরাপদে Vi ব্যবহারকারীরা তাদের নিজের প্রোফাইল লগইন করতে পারবেন ৷
এটি একটি নিরাপদ, নেটওয়ার্ক ভিত্তিক অথেন্টিকেশন পদ্ধতি ৷ এর মাধ্যমে ব্যবহারকারীকে আলাদা করে ক্রেডেনশিয়াল দিতে হবে ৷ নম্বরের ওপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ডেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন করে রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর ভেরিফিকেশন লগইন, রি-লগইন, অ্যাকাউন্ট রিকভারি, এবং সিকিউরিটি চেকের পর অথন্টিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করা যাবে ৷ এই ফিচার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে মেটার তরফে।