ad
ad

Breaking News

Whatsapp

ইনস্টাগ্রামের সুবিধা মিলবে এখন হোয়াটসঅ্যাপেই

ইনস্টাগ্রামের সুবিধা মিলবে এখন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেই

The benefits of Instagram will now be available on WhatsApp

সংগৃহীত

Bangla Jago Desk, মৌ বসু : ইনস্টাগ্রামের সুবিধা মিলবে এখন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেই। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি একটি নতুন কাস্টমাইজেবল চ্যাট থিম ফিচার যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে, যা খুব শিগগিরই WhatsApp এর অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে চলে আসবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ট্র্যাকিং ওয়েবসাইট WABetainfo জানিয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের জন্য পছন্দসই রঙ ব্যবহার করতে পারবেন।

[ আরও পড়ুন : WhatsApp: ৩৫টি ডিভাইসে কাজ করবে না হোয়াটস্যাপ! তালিকায় আপনার ডিভাইসের নাম নেই তো?]

হোয়াটসঅ্যাপ এখন ব্যক্তিগত চ্যাটে ওয়ালপেপার ব্যবহারের সুযোগ দেয়। তবে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো অন্যান্য মেটা অ্যাপে টেক্সট বাবল পরিবর্তন করার সুবিধা আছে। এই সুবিধা এখন হোয়াটসঅ্যাপেও মিলবে। এছাড়া ভবিষ্যতে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট বাবল আর ওয়ালপেপারের জন্য নতুন রং বেছে নিতে পারবেন বলে রিপোর্টে বলা হয়েছে।

[ আরও পড়ুন :Supermoon blue moon: সুপারমুন! কখন কোথা থেকে ভালো দেখা যাবে জানুন]
এই ফিচারটি হোয়াটসঅ্যাপের আইওএস 24.11.10.70 বিটা এবং অ্যান্ড্রয়েড 2.24.17.19 বিটা তে দেখা গিয়েছে। WABetainfo এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে যাতে ব্যবহারকারীরা তাদের প্রিয় চ্যাট থিম বেছে নিতে পারবেন। ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে শুরুতে কমপক্ষে ১০টি চ্যাট থিম থাকতে পারে।