চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: যাঁরা পাওয়ার্ড গ্লাস ব্যবহার করেন তাঁদের সুবিধার জন্য Meta-Ray Ban আনল AI নির্ভর স্মার্ট গ্লাস। EssilorLuxottica-র সঙ্গে যৌথ উদ্যোগে এই এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট গ্লাস আনল Meta। Ray-Ban Meta Blayzer Optics (Gen 2) এবং Ray-Ban Meta Scriber Optics (Gen 2) এর দাম ৪৯৯ মার্কিন ডলার ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় সাড়ে ৪১ হাজার টাকা। ১৪ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে ৷ RayBan স্টোর, Ray-Ban.com এবং কিছু EssilorLuxottica স্টোরে মিলবে। প্রাথমিক পর্যায়ে আমেরিকা, লন্ডন,অস্ট্রেলিয়া, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহি-তে বিক্রি শুরু হবে ৷ পরবর্তী সময়ে ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে বিক্রি শুরু হবে।
Meta-র ব্লগ পোস্টে বলা হয়েছে, Meta-Ray Ban গ্লাসের আগের মডেলগুলিতে কোনও পাওয়ার্ড গ্লাস ব্যবহার করা যেত না ৷ ফলে যাঁরা পাওয়ার্ড গ্লাস ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হত ৷ এমনকি তাঁরা এই স্মার্ট গ্লাস ব্যবহার করতে পারতেন না ৷ এবার সেই সমস্যার সমাধান হবে বলে ধারণা ৷ কারণ নতুন লাইনআপে পাওয়ার্ড গ্লাস ব্যবহারের সুবিধা রয়েছে। নতুন এই লাইনআপে Ray-Ban Meta Blayzer Optics (Gen 2) এবং Ray-Ban Meta Scriber Optics (Gen 2) লঞ্চ করা হয়েছে। পুরনো মডেলগুলির তুলনায় এই লাইনআপের মডেলগুলি আরও স্লিম ডিজাইনের করা হয়েছে ৷ ইন্টারচেঞ্জেবল নোজ প্যাড ও অ্যাডজাস্টেবল টেম্পল টিপস রয়েছে।
এদিকে দুটি মডেলেই সিঙ্গল ভিসন, প্রগ্রেসিভ এবং ট্রানজিশনাল লেন্স ব্যবহারের সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা তাঁদের সুবিধামতো লেন্স ব্যবহার করতে পারবেন ৷ তবে কোর ফিচার্সগুলিতে সেভাবে কোনও পরিবর্তন আনা হয়নি। নয়া মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬টি মাইক্রোফোন। ব্যবহারকারীরা মিউজিক ও পডকাস্ট শুনতে পারবেন ৷ ফোন করতে পারবেন। Meta AI ব্যবহার করার জন্য একটি নির্দিষ্ট বোতাম রয়েছে। বিভিন্ন কাজ করার জন্য শর্টকাট কি হিসেবে ব্যবহার করা যাবে ৷ বিভিন্ন কনটেক্সট বুঝে AI তার নিজের জবাব জানাতে পারবে।