চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: SHARP সংস্থা ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে উইন্ডো এয়ার কন্ডিশনার আনল। Ryohu (Inverter) আর Ryohu-FS (Fixed speed) সিরিজের এয়ার কন্ডিশনার এনেছে। নয়া মডেলের এয়ার কন্ডিশনারে রয়েছে SHARP এর প্লাজমাক্লাস্টার টেকনোলজি। এর ফলে ঘরের ভেতরের ব্যাক্টেরিয়া, ভাইরাস, অ্যালার্জেন ও দুর্গন্ধকে দূর করে বাতাসকে করবে পরিশুদ্ধ।
বাইরের সর্বোচ্চ তাপমাত্রা যাই হোক না কেন এসিতে থাকা টুইন রোটারি ইনভারটর কম্প্রেসরের দৌলতে দ্রুত ঠান্ডা হবে ঘর। দ্রুত আরাম পেতে ব্যবহার করুন টারবো মোড। কোয়ান্ডা এয়ারফ্লো ফিচারের মাধ্যমে সমান সমান ঠান্ডা বাতাস চলাচল করবে ঘরের ভেতরে। ৪ ওয়ে অটো সুইং ফিচারের মাধ্যমে ঠান্ডা স্বাভাবিক ভাবে চলাচল হবে। ঘরের ভেতরে যেখানে থাকুন না কেন ঠান্ডা বাতাস একই থাকবে। অটো, কুল, ড্রাই ও ফ্যান, ৪টি মোড থাকবে। বিদ্যুতের বিল কম রাখতে ব্যবহার করা যাবে ৪ ইন ওয়ান কনভার্টিবল মোড।
ঠান্ডাকে নিয়ন্ত্রণ করা যাবে। ক্ষয় রুখতে এসির ভেতরে রয়েছে কপার কনডেনসর। লোডশেডিংয়ের পর এসি সুইচ অন থাকলে অটো রিস্টার্ট ফিচারের মাধ্যমে সহজে চালু হয়ে যাবে। ৩ স্টার ও ৫ স্টার রেটিংয়ে ১.৪৫ টন ওজনের Ryohu (Inverter) এসি আর ২ স্টার ও ৩ স্টার অপশনে ১.৪১-১.৭০ টন ওজনের Ryohu-FS (Fixed speed) এসি মিলবে। Ryohu (Inverter) এসির দাম পড়বে ৩৯৯৯০ টাকা আর Ryohu-FS (Fixed speed) এসির দাম পড়বে ৩৪৪৯০ টাকা। ৫ বছরের ওয়ারেন্টি আর ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি মিলবে।