ad
ad

Breaking News

Samsung Galaxy Tab

Samsung Galaxy Tab: ভারতের বাজারে এল Samsung Galaxy Tab A11+, শক্তিশালী ৭০৪০mAh ব্যাটারি

স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট মারফত কেনা যাবে। ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+ এ আরও বড়ো ডিসপ্লে, বেশি র্যাম ও স্টোরেজ অপশন রয়েছে

Samsung Galaxy Tab A11 Plus 7040mAh Battery

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অত্যাধুনিক প্রযুক্তির ট্যাব কিনতে চান? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+। জনপ্রিয় এ সিরিজের ট্যাবলেট লাইনআপকে বিস্তৃত করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং। এরই অংশ হিসাবে আগে গ্লোবাল মার্কেটে আর এখন ভারতের বাজারে আসল ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+। ৪টি ভ্যারিয়ান্টে আর ওয়াইফাই আর ওয়াইফাই + সেলুলার অপশনে ২টি স্টোরেজ অপশনে এসেছে নয়া মডেলের ট্যাব। গ্রে আর রুপোলি রঙে মিলবে ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট মারফত কেনা যাবে।
৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+ এ আরও বড়ো ডিসপ্লে, বেশি র্যাম ও স্টোরেজ অপশন রয়েছে (Samsung Galaxy Tab)।

ভারতের বাজারে ৬জিবি, ১২৮ জিবি ভ্যারিয়ান্ট, ওয়াইফাই মডেলের ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১+ এর দাম পড়বে ২২,৯৯৯ টাকা। ওয়াইফাই ও ৫জি মডেলের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা। শুধু ওয়াইফাইয়ের সুবিধা মিলবে এমন ৮জিবি, ২৫৬জিবি মডেলের দাম পড়বে ২৮,৯৯৯ টাকা আর ওয়াইফাই ও ৫জি মডেলের দাম পড়বে ৩২,৯৯৯ টাকা। ৭০৪০এমএএইচ ব্যাটারিযুক্ত স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এ১১+ এ থাকবে ১১ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে, ডলবি অ্যাটমসযুক্ত কোয়াড স্পিকার। এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি কার্ড রয়েছে। ট্যাবলেট চলবে মিডিয়াটেক এমটি৮৭৭৫ প্রসেসরের সাহায্যে। এতে রয়েছে One UI ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৬ সিস্টেম। ৭ বছরের জন্য অপারেটিং সিস্টেম ও সিক্যুরিটি আপডেট সাপোর্ট মিলবে। পেছনে থাকবে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আর সামনে ভিডিও কলের সুবিধা মিলবে ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাহায্যে। নয়া মডেলের ট্যাবলেটে বিশেষ বৈশিষ্ট্য হল DeX mode, কম্পিউটারের ইন্টারফেস মিলবে। এক্সটার্নাল ডিসপ্লে এবং কিবোর্ড থাকবে। ৭০৪০এমএএইচ ব্যাটারির সুবিধা মিলবে। ধুলোবালি ও জল থেকে সুরক্ষা দিতে থাকবে আইপি৫২ রেটিং (Samsung Galaxy Tab)।