চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বড়ো স্ক্রিন এবং 5G কানেক্টিভিটির স্মার্টফোন খুঁজছেন? আপনার মতো ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Samsung তাদের নতুন Samsung Galaxy M17e 5G স্মার্টফোন আনল।
Samsung Galaxy M17e 5G স্মার্টফোন আমাজন প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে। 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১২৯৯৯ টাকা। Samsung Galaxy M17e 5G স্মার্টফোনে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং রয়েছে। এই স্মার্টফোন Blitz Blue এবং Vibe Violet রঙে মিলবে।
Samsung Galaxy M17e 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 4GB এবং 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে এবং SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এই স্মার্টফোন Android 16 এবং One UI 8 সিস্টেমে চলবে। এতে Gemini Live ফিচার রয়েছে।
একইসঙ্গে স্মার্টফোনটিতে 6 OS আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy M17e 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।