ad
ad

Breaking News

Veterinary Job

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পশু চিকিৎসক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।

presidency-university-veterinary-job-walk-in-interview

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রাণী পরিচর্যার সুযোগ রয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল অ্যানিম্যাল এথিকাল কমিটি পশু চিকিৎসক পদে নিয়োগ করবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ২৯ ডিসেম্বর বেলা ১টায় কনফারেন্স রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। প্রথমে ৬ মাসের জন্য নিয়োগ। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।

পশু চিকিৎসা ও গবেষণার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। সাদা কাগজে আবেদন করতে হবে। সই করবেন। পূর্ণাঙ্গ জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে জমা দিতে হবে। সিলেকশন কমিটির সামনে আসল শংসাপত্র ও মার্কশিট দেখাতে হবে।