ad
ad

Breaking News

Pop Love

Pop Love: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে Nu Republic এর নতুন স্পিকার এবং ইয়ারবার্ড

এটি বোল্ড লাল রঙের ফিনিশে মিলবে

Pop Love Republic Launches Valentine’s Day Limited-Edition Audio

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের লাইফস্টাইল টেকনোলজি ব্র্যান্ড Nu Republic ভারতীয় ক্রেতাদের কথা ভেবে তাদের লিমিটেড-এডিশন অডিও কালেকশন ‘Pop Love’ আনল। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’র উপহারের কথা মাথায় রেখে এই বিশেষ ভ্যালেন্টাইন ডে কালেকশনের পাশাপাশি ওয়্যারলেস স্পিকার এবং ইয়ারবার্ড এক্সক্লুসিভলি Blinkit এর মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এটি বোল্ড লাল রঙের ফিনিশে মিলবে।

Nu Republic এবং Blinkit এই পার্টনারশিপের মাধ্যমে ক্রেতারা এই কালেকশনটি কেনার সময় কোনো ডেলিভারির চিন্তা ছাড়াই অর্ডার করতে পারবেন। Blinkit এর মাধ্যমে সরাসরি প্রোডাক্টই নিজে কিনতে বা উপহার দিতে পারবেন।
Pop Love Wireless Speaker রেড এডিশন কম্প্যাক্ট ডিজাইনের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে বাজেট রেঞ্জে আনা হয়েছে। এই স্পিকারের সাইজ ছোট হওয়া সত্ত্বেও ব্যালেন্সড সাউন্ড এবং ভালো বেস আউটপুট পাওয়া যাবে। এতে Bluetooth v5.3 সাপোর্ট এবং TWS পেয়ারিং সুবিধাও পাওয়া যাবে। এর ফলে ইউজাররা দুটি স্পিকার কানেক্ট করে ফুল সাউন্ড উপভোগ করতে পারবেন। স্পিকারটি 6W আউটপুট, 52mm ডায়নেমিক ড্রাইভার্স এবং এটি এক বার চার্জ করলে 15 ঘন্টা প্লেব্যাক দিতে সক্ষম। Pop Love Wireless Speaker এর দাম পড়বে ৬৯৯ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে।