ad
ad

Breaking News

Oppo A6 5G Launched in India

একবার চার্জে চলবে দিনভর! ৭০০০mAh ব্যাটারি নিয়ে ভারতে এল Oppo A6 5G

Oppo A6 5G স্মার্টফোনে 17.15cm অর্থাৎ প্রায় 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে ও ১ কোটি ৬৭ লাখ কালার ফিচার রয়েছে।

Oppo A6 5G Launched in India

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মিড রেঞ্জে দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ এবং টেকসই ডিজাইনের স্মার্টফোন কেনার কথা ভাবছেন? এমন ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Oppo আনল Oppo A6 5G স্মার্টফোন। এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6.75 ইঞ্চির ডিসপ্লে, 6GB RAM, Dimensity 6300 প্রসেসর রয়েছে। ভারতে Oppo A6 5G স্মার্টফোন Sapphire Blue, Ice White ও Sakura Pink রঙে মিলবে। স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৭৯৯৯ টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম পড়বে ১৯৯৯৯ টাকা এবং 6GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম পড়বে ২১৯৯৯ টাকা।

Oppo A6 5G স্মার্টফোনে 17.15cm অর্থাৎ প্রায় 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে ও ১ কোটি ৬৭ লাখ কালার ফিচার রয়েছে। Oppo A6 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ অপশন রয়েছে। এই স্মার্টফোন ColorOS 15.0 সহ কাজ করতে সক্ষম। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Oppo A6 5G স্মার্টফোনের রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Oppo A6 5G স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C পোর্ট এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66/IP68/IP69 রেটিং রয়েছে। একইসঙ্গে এতে AI GameBoost 2.0, AI LinkBoost 3.0, ডুয়েল স্টিরিও স্পিকার, Outdoor Mode 2.0, GloveTouch, Spray Water Removal, Trinity Engine এবং Luminous Rendering Engine মতো বিভিন্ন ফিচার রয়েছে। Oppo A6 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে ৫ বছরের ডিউরেবল ব্যাটারি এবং ৬০ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন পাওয়া যাবে। একইসঙ্গে থার্মাল ম্যানেজমেন্টের জন্য স্মার্টফোনটিতে 3900mm² SuperCool VC কুলিং সিস্টেম রয়েছে।