চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতে আসল OnePlus Pad 4 ৷ নতুন এই ট্যাবে রয়েছে 13.2 ইঞ্চি 3.4K LCD স্ক্রিন। Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে এই ট্যাবে ৷ 12GB পর্যন্ত RAM রয়েছে। 8GB RAM এবং 256GB মডেলের OnePlus Pad 4 এর দাম পড়বে ৫৯৯৯৯ টাকা ৷ 12GB + 512GB RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলের দাম পড়বে ৬৪৯৯৯ টাকা ৷ Dune এবং Saga Mist রঙে মিলবে OnePlus Pad 4।
OnePlus Pad 4 এ রয়েছে 13.2 ইঞ্চি 3.4K (3,153 × 2,048 পিক্সেল) LCD স্ক্রিন। Snapdragon 8 Elite Gen 5 SoC রয়েছে ৷ 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512 GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ রয়েছে।OxygenOS 16 সিস্টেমে চলে এই OnePlus Pad 4।
রিসাইজেবল উইন্ডো, ড্রাগ অ্যান্ড ড্রপ, ফাইল ম্যানেজমেন্টের মতো ফিচার রয়েছে ৷ এছাড়াও রয়েছে AI Writer, Ai Summery, Ai ট্রান্সলেটর, Ai Painter এবং AI রেকর্ডর। পাশাপাশি রিয়েল টাইম ট্রান্সক্রিপশন সামারিও রয়েছে এই ট্যাবে ৷ OnePlus Pad 4 এ রয়েছে ৮টি স্পিকারের সাপোর্ট ৷ যার মধ্যে চারটি উফার এবং চারটি টুইটার্স ৷ Wi-Fi 7, স্মার্ট অ্যান্টেনা সিস্টেম এবং সিঙ্গেল স্টেবিলিটি ফিচারও রয়েছে।