ad
ad

Breaking News

Instagram

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ করে দিতে নয়া ফিচার ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের জন্য এই নতুন ফিচারের নাম 'প্রশংসাপত্র' বা testimonials

New feature on Instagram to provide income opportunities for content creators

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk :

মৌ বসু

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে যোগ হয়েছে টেস্টিমোনিয়ালস নামে নতুন ফিচারের বিজ্ঞাপন দেখা গেছে ৷ এই ফিচার কনটেন্ট ক্রিয়েটারদের আয়ের আরও সুযোগ করে দেবে ৷ ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের জন্য এই নতুন ফিচারের নাম ‘প্রশংসাপত্র’ বা testimonials। ভিডিও আপলোড ও কমেন্ট করে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করা যাবে ৷ এই ফিচারে ক্রিয়েটাররা বিজ্ঞাপনের জন্য ভিডিও করার পরিবর্তে সেখানে কমেন্ট করলেই পেমেন্ট পাবেন ৷ এক কথায় সংশ্লিষ্ট পণ্যের প্রচারের জন্য, ভিডিও তৈরি করার পরিবর্তে, শুধু একটি টেক্সট লিখে সেটির রিভিউ করলেই হবে ৷

আরও পড়ুন :  ভূতুড়ে ভোটারদের নিয়ে সতর্কবার্তা কমিশনের

নির্দিষ্ট পণ্য বা ব্র্যান্ড প্রচারের জন্য ১২৫ অক্ষরের কমে মেসেজ লিখতে হবে ৷ সেই কমেন্ট সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্য করতে হবে ৷ ব্র্যান্ডটি সংস্থার নিয়ম মেনে বিবেচনা করে অনুমোদন করবে। সেই মেসেজটি সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরের পেজে দেখা যাবে ৷ স্পনসর ট্যাগ পিন করা থাকবে কমেন্টটিতে। এতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে মন্তব্যটি একটি পণ্য বা ব্র্যান্ডের প্রচার।

ইনস্টাগ্রামের এই নতুন ফিচার সম্পর্কে মেটা ব্লগ পোস্টে বিজ্ঞাপন ফর্ম্যাটের বিশদ বিবরণ দিয়ে জানিয়েছে, নতুন বিজ্ঞাপন ফর্ম্যাটটি কেবল টেক্সট-ভিত্তিক ৷ যা ব্র্যান্ডগুলির সঙ্গে চুক্তি করা হয়েছে ৷ পোস্ট অনুসারে, প্রশংসাপত্রগুলি (পণ্যের রিভিউ) একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু হবে ৷ যেখানে একটি পণ্য কেবল টেক্সটের মাধ্যমে প্রচার করা হবে ৷ এতে সময় কম লাগবে।