চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ব্যবহারকারীরা যাতে নিরাপদে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করতে পারে তার জন্য নতুন স্ক্যাম অ্যালার্ট ফিচার চালু করেছে মেটা কর্তৃপক্ষ। নতুন ফিচার চালু করার পর অবাঞ্ছিত গ্রুপ চ্যাটের হাত থেকে রক্ষা পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এর ফলে কনট্যাক্ট তালিকায় না থাকা কেউ যদি আপনাকে অচেনা অজানা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে তাহলে আপনার কাছে অ্যালার্ট বা সতর্কবার্তা চলে আসবে।
[আরও পড়ুন: Bengal Weather: টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা]
সতর্কবার্তায় থাকবে গ্রপের নাম, সদস্যদের নাম, চ্যাটের তারিখ ইত্যাদি তথ্য। সাম্প্রতিক সময় অনেক হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ মারফতও আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে তাই জালিয়াতি এড়ানোর পরামর্শ দেওয়া হবে। চ্যাট না দেখে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার অপশন বেছে নিতে পারেন।
[আরও পড়ুন: ফের এসআইআর নিয়ে সংসদে সরব তৃণমূল সহ বিরোধীরা, শুক্রবারও একাধিকবার মুলতুবি অধিবেশন]
বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে আসা স্প্যাম কলের জ্বালায় অতিষ্ট, কীভাবে আটকাবেন স্প্যাম কল
স্যামসং গ্যালাক্সি ফোনে ফোন অ্যাপ খুলে ডানদিকের ওপরে তিনটি ডটে ট্যাপ করুন। ব্লক নম্বর অপশন বেছে নিন। ব্লক কলস ফ্রম আননোন অপশন বেছে নিতে পারেন। ব্লক স্প্যাম অ্যান্ড স্প্যাম কল বেছে নিতে টগল চালু করুন।
ওয়ানপ্লাস ফোনে ফোন অ্যাপ খুলুন। তিনটি ডটে ট্যাপ করে সেটিংস অপশনে ক্লিক করুন। কলার আইডি অ্যান্ড স্প্যাম অপশনে ক্লিক করে ফিল্টার স্প্যাম কল অপশন বেছে নিন (WhatsApp)।
ওপ্পো, ভিভো, আইকু, রিয়েলমির ফোনে ফোন অ্যাপ চালু করে সেটিংস অপশন বেছে নিন। কলার আইডি অ্যান্ড স্প্যাম অপশন চালু করে ফিল্টার স্প্যাম কল অপশন বেছে নিন।
জিয়াওমি আর পোকোর ফোনে ফোন অ্যাপ খুলুন। তিনটি ডটে ট্যাপ করে সেটিংস অপশনে ক্লিক করুন। কলার আইডি অ্যান্ড স্প্যাম অপশনে ক্লিক করে ফিল্টার স্প্যাম কল অপশন বেছে নিন।