ad
ad

Breaking News

Instagram

নাবালকদের জন্য ইনস্টাগ্রামে টিন অ্যাকাউন্ট আনল মেটা

পাশাপাশি, রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত টিন অ্যাকাউন্টগুলির জন্য স্লিপ মোড চালু করা যাবে। এছাড়াও টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।

Meta introduces teen accounts on Instagram for minors

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মৌ বসু : নাবালকরা আজকাল প্রায়সময় সাইবার অপরাধের শিকার হয়। সব সময় সব ঘটনা তারা সবাইকে জানাতেও পারে না। সাইবার জালিয়াতদের অত্যাচারে অতিষ্ট হয়ে অনেক সময় শরম সিদ্ধান্তও নিয়ে ফেলে।

তাই সামাজিক মাধ্যমে নাবালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বয়সের অনুপযুক্ত কনটেন্ট থেকে তাদের দূরে রাখতে Instagram প্লাটফর্মে নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে Meta। সম্প্রতি মেটা ভারতে Instagram Teen অ্যাকাউন্ট আনার ঘোষণা করেছে।

এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে যে তাদের সন্তানরা নিরাপদে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। এই ফিচারটি ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টে কিশোর-কিশোরীদের বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করা যাবে না।
মেটার তরফে বলা হয়েছে, টিন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। কিশোর-কিশোরীরা এখন অ্যাপে ১ ঘণ্টা ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলিতে পাঠানো হবে।

পাশাপাশি, রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত টিন অ্যাকাউন্টগুলির জন্য স্লিপ মোড চালু করা যাবে। এছাড়াও টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনও কিশোর তাদের অ্যাকাউন্টের কোনও সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য

অভিভাবকদের ‘সুপারভিশন’ নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ রাখছে সোশ্যাল মিডিয়ায়।