ad
ad

Breaking News

Komaki Scooter

বাজারে আসল Komaki- এর তৈরি ভারতের প্রথম ফ্যামিলি ইলেকট্রিক SUV স্কুটার

যেখানে FAM1.0 এর এক্স-শোরুম দাম মাত্র ৯৯,৯৯৯ টাকা এবং FAM2.0 এর এক্স-শোরুম দাম মাত্র ১,২৬,৯৯৯ টাকা।

komaki-electric-suv-3-wheel-scooter-india-launch

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: স্কুটারে বসার জায়গা খুবই ছোট। ছোট ভারতীয় পরিবারের সদস্যদের কথা ভেবে বৈদ্যুতিক স্কুটারের বাজারে এবার নতুন চমক নিয়ে এল Komaki। দেশের প্রথম ইলেকট্রিক SUV স্কুটার (SUV Scooter) আনল সংস্থাটি।

ছোট পরিবারের সদস্যদের আরামদায়ক যাতায়াতের কথা ভেবে এই ৩ চাকার স্কুটার ডিজাইন করা হয়েছে। কোমাকি বাজারে FAM1.0 এবং FAM2.0 নামের দুটি মডেল এনেছে। যেখানে FAM1.0 এর এক্স-শোরুম দাম মাত্র ৯৯,৯৯৯ টাকা এবং FAM2.0 এর এক্স-শোরুম দাম মাত্র ১,২৬,৯৯৯ টাকা।

FAM1.0 এবং FAM2.0 স্কুটারে রয়েছে স্মার্ট সব ফিচার। প্রথমত, যে কোনও সমস্যায় স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেওয়ার জন্য সেলফ ডায়াগনোসিস সিস্টেম ফিচার রয়েছে। এমনকি সংকীর্ণ জায়গায় সহজে স্কুটার ঘোরানোর জন্য রিভার্স অ্যাসিস্ট ফিচার রয়েছে। পাশাপাশি ব্রেকিংয়ের জন্য অটো-হোল্ড ব্রেক লিভার থাকছে। স্কুটারের ড্যাশবোর্ডে পাওয়া যাবে রিয়েল টাইম রাইড ডেটা, নেভিগেশন সম্পর্কে সমস্ত তথ্য, কল এবং নোটিফিকেশন অ্যালার্ট এবং বিভিন্ন গিয়ার মোডের মাধ্যমে পাওয়ার ও স্পিড নিয়ন্ত্রণের ফিচার। দুটি মডেলেই রয়েছে Lipo4 ব্যাটারি। এতে দ্রুত চার্জ হয়। ফলে অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আর লিথিয়াম ব্যাটারি হওয়ায় পরিবেশবান্ধব।