চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Kodak আনল প্রথম 65-ইঞ্চি সাইজের Kodak Mini QD TV। Kodak QD-Mini LED 4K TV টিভির 65-ইঞ্চি মডেলের দাম পড়বে ৫৪৯৯৯ টাকা। ৩ হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, ফলে এই টিভি আরও কম দামে কেনা যাবে। এই টিভি এক্সক্লুসিভভাবে শপিং সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। এই টিভিতে Mini LED ব্যাকলাইটিং এবং Quantum Dot প্রযুক্তি রয়েছে। এই টিভিতে 1500nits পিক ব্রাইটনেস, 100000:1 কন্ট্রাস্ট রেশিও এবং 1.1 মিলিয়ন রঙের সাপোর্ট রয়েছে। এতে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। Kodak এর নতুন Mini QD 4K টিভিতে Dolby Vision, HDR10 এবং HLG রয়েছে। এছাড়াও মোট ৬টি স্পিকার রয়েছে। এর মধ্যে দুটি সাব-উফার এবং দুটি স্কাই সাব-উফার। এই টিভিতে Dolby Atmos ও Dolby Digital Plus সাপোর্ট রয়েছে ফলে ঘরে বসে সিনেমা হলের অভিজ্ঞতা পাওয়া যাবে।
কোডাকের স্মার্ট টিভি Google TV প্ল্যাটফর্মে কাজ করে এবং 10,000টির চেয়েও বেশি অ্যাপ সাপোর্ট করে। ফলে এই টিভিতে Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, Zee5, Sony LIV এর মতো জনপ্রিয় ওটিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে ভয়েজ এনেবলড রিমোটের মাধ্যমে Google Assistant ব্যবহার করা যাবে। এর ফলে ভয়েজ কমান্ডের মাধ্যমে কন্টেন্ট সার্চ ও স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যায়। এর সঙ্গে Built-in Chromecast এবং Apple AirPlay এর সাহায্যে Android ও Apple ডিভাইসের কন্টেন্ট মিরর করা যাবে।
প্রসেসিঙের জন্য এই টিভিতে MediaTek প্রসেসর এবং Mali-G52 GPU রয়েছে। পাশাপাশি, এই টিভিতে গেমিঙের কথা মাথায় রেখে এই টিভিতে MEMC, ALLM ও VRR এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এর ফলে কনসোল বা ক্লাউড গেমিঙের সময় ল্যাগ ফ্রি এবং ফ্লুইড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই টিভিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, 3 HDMI পোর্ট (ARC, CEC সাপোর্ট সহ), 2 USB পোর্ট এবং অপটিক্যাল অডিও আউটপুট রয়েছে।