ad
ad

Breaking News

Instagram launches Bengali font

ইনস্টাগ্রামে এবার দেদার আড্ডা হবে বাংলায়! ক্রিয়েটরদের জন্য একগুচ্ছ নতুন ফিচার আনল মেটা

হিন্দি, ইংরেজি, স্প্যানিস এবং পর্তুগিজ ভাষার জন্য এই ফিচার চালু রয়েছে ৷

Instagram launches Bengali font

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করা হল। এবার থেকে বাংলা ভাষায় ক্যাপশন ও টেক্সট লেখার জন্য নতুন ফন্ট ব্যবহারের সুযোগ পাবেন ৷ বিভিন্ন আঞ্চলিক ভাষার ক্ষেত্রেও Meta AI ট্রান্সলেশন ব্যবহার করা যাবে। এছাড়াও Instagram এর ভিডিও এডিটিং টুল Edits এ বাংলা ও অহমিয়া ভাষার জন্য নতুন ফন্ট চালু করা হয়েছে। Text টাইপ করার পর ‘Aa’ অপশনে গিয়ে নিজের পছন্দমতো ফন্ট বেছে নেওয়া যাবে ৷ Meta র দাবি, প্রতিটি রিলের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ফন্ট ৷ একই ফন্ট সব রিলে ব্যবহার করা যায় না ৷ আর সেই কারণে নতুন ফন্ট লঞ্চ করা হয়েছে ৷ ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে, ক্রিয়েটররা এখন Meta AI এর মাধ্যমে ট্রান্সলেট, ডাব এবং লিপ সিঙ্ক ব্যবহার করতে পারবে ৷ এবং নিজেদের আপলোড করা রিলসে এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠির মতো পাঁচটি ভারতীয় ভাষায় এই ফিচার ব্যবহার করা যাবে। হিন্দি, ইংরেজি, স্প্যানিস এবং পর্তুগিজ ভাষার জন্য এই ফিচার চালু রয়েছে ৷

সম্প্রতি মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল ‘House of Instagram’ ৷ যেখানে ইনস্টাগ্রামের নতুন ফিচারগুলি ক্রিয়েটরদের কাছে তুলে ধরা হয় ৷ ওই অনুষ্ঠানেই কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন ট্রান্সলেশন টুল ও ভারতীয় ভাষার নতুন ফন্ট চালু করার কথা ঘোষণা করা হয়। কীভাবে কাজ করবে নতুন এই ফিচার?কোনও রিল আপলোড করার সময় ক্রিয়েটররা Meta AI ট্রান্সলেশন ফিচারটি করতে পারবেন ৷ এরফলে অন্য ভাষাভাষী কোনো ব্যবহারকারী যদি সেই রিল দেখেন তাহলে ভাষার সমস্যা হবে না। সেই রিল নিজের ভাষায় ট্রান্সলেট করে আউটপুট নিতে পারবেন। এক্ষেত্রে ক্রিয়েটরের ভয়েজওভার রোবোটিক ভয়েজে পরিবর্তন হবে না ৷ বরং অরিজিন্যাল ভয়েজেই অন্য ভাষায় আউটপুট পাবেন দর্শকরা ৷ ইনস্টাগ্রামের দাবি, এর ফলে দর্শকদের কাছে পৌঁছবে অন্যভাষার রিল এবং তাঁরা সহজেই সেই রিলের ভাষার অর্থ বুঝতে পারবেন ৷