চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে এতদিন পর্যন্ত পছন্দমতো পোস্টে কমেন্ট করার পর সেই সেই কমেন্টটি এডিট করতে চাইলে পুরো কমেন্ট ডিলিট করে নতুন করে কমেন্ট দিতে হত। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন হতে চলেছে ৷ কোনও কমেন্ট এডিট করতে চাইলে আর ডিলিট করে নতুন কমেন্ট দিতে হবে না ৷ কারণ জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালু হতে চলেছে Edit ফিচার। মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ একথা ঘোষণা করেছে।
ইনস্টাগ্রামের নতুন ফিচারের মাধ্যমে এবার থেকে যেকোনও কমেন্ট এডিট যতবার ইচ্ছা পরিবর্তন করা যাবে। যদিও এই ফিচারের মধ্যে কমেন্ট এডিট করার জন্য পোস্ট করার ১৫ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷ অর্থাৎ আপনি কোনও একটি পোস্টে কমেন্ট করলেন। সেই কমেন্ট করার ১৫ মিনিটের মধ্যে যতবার ইচ্ছা এডিট করতে পারবেন ৷ তারপর আর এডিট করা সম্ভব নয় ৷ ইনস্টাগ্রামে যে কোনও কমেন্টের নীচে Edit অপশন দেখা যাবে ৷ সেখানে ক্লিক করে এডিট করতে হবে ৷ এবং তারপর Post অপশনে ক্লিক করতে হবে ৷ তবে যে সব কমেন্ট এডিট করা হচ্ছে সেই সব কমেন্টের নিচে Edited লেখা থাকবে।
অন্যদিকে, কন্টেন্ট রিভিউ পদ্ধতি আপগ্রেড করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। যে সব ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম তারা ১৩+ ক্যাটাগরির কন্টেন্ট রেকমেন্ডেশনের অধীনে পড়বে ৷ সেক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্কদের জন্য কোনও কন্টেন্ট দেখতে পারবে না। এতদিন পর্যন্ত ১৩ বছরের বেশি বয়সীদের প্রাপ্তবয়স্ক বলে গণ্য করত Instagram ৷ ফলে তাদের ফিডে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিভিন্ন কন্টেন্ট রেকমেন্ড করা হত ৷ অনেকেই অভিযোগ করেছিলেন, এই ধরনের কন্টেন্ট নাবালকদের মনে বিরূপ প্রভাব ফেলছে ৷ সেই কারণে পলিসি পরিবর্তন করল ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।