চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: অনেকেই অবসর সময় ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিয়মিত রিল ভিডিও দেখা পছন্দ করেন। তাঁদের কথা ভেবে ইনস্টাগ্রামে নয়া ফিচার চালু হয়েছে। আপাতত আইফোন ব্যবহারকারীদের কথা ভেবে নয়া ফিচার চালু হয়েছে ইনস্টাগ্রামে। বিটা ভার্সনে নয়া ফিচার দেখা গেছে (Instagram)।
আরও পড়ুন: Alia Bhatt: ‘ওয়ার ২’তে আলিয়া ভাট? সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কালেন অভিনেত্রী
নয়া ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামে রিল ভিডিও ও ফিড দেখতে হলে আর স্ক্রিনে হাত দিতে হবে না। কাজের ফাঁকে ইনস্টাগ্রাম দেখতে হলে স্ক্রিনে হাত দিতে হবে না আপনাআপনি রিল স্ক্রল হয়ে যাবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে অটো স্ক্রোল ফিচার চালু থাকলে ম্যানুয়ালি বা হাত দিয়ে একটার পর একটা রিল ভিডিও স্ক্রল করতে হবে না। আগের রিল ভিডিও শেষ হওয়ার পরই আপনাআপনি পরের রিল ভিডিও আপনাআপনি স্ক্রল হয়ে যাবে (Instagram)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
কীভাবে চালু করবেন এই ফিচার
ইনস্টাগ্রামের যে কোনো রিল ভিডিও বেছে নিন। নীচের ডানদিকে ৩টি ডটে ট্যাপ করুন। অটো স্ক্রোল ফিচার অপশন বেছে নিন। অটোমেটিক স্ক্রল অপশন চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যও নয়া ফিচার চালু করার ভাবনা রয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের (Instagram)।