ad
ad

Breaking News

Infinix Note Edge

একটা ফোন থেকে করা যাবে দ্বিতীয় ফোনে চার্জ, ভারতের বাজারে আসল Infinix Note Edge

আগামী 25 ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে Silk Fibre (Green), Stellar Blue এবং Lunar Titanium রঙে মিলবে।

Infinix Note Edge Launched: Price, Specs, Reverse

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে এক অভিনব স্মার্টফোন আনল ইনফিনিক্স। ভারতের বাজারে MediaTek Dimensity 7100 প্রসেসরযুক্ত নয়া মডেলের Infinix Note Edge স্মার্টফোন লঞ্চ হবে। Infinix Note Edge ফোনে 10W reverse চার্জিং প্রযুক্তি রয়েছে। অর্থাৎ ফোনের সাহায্যে আরেকটা ফোন চার্জ দেওয়া যাবে। Infinix Note Edge ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ২১৯৯৯ টাকা। একইভাবে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ২৩৯৯৯ টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম পড়বে ২৫৯৯৯ টাকা। আগামী 25 ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে Silk Fibre (Green), Stellar Blue এবং Lunar Titanium রঙে মিলবে।

আরও পড়ুন: তেহরানে ভয়াবহ বিস্ফোরণের পর জরুরি ভিত্তিতে গতিপথ বদলাল আন্তর্জাতিক বিমানগুলি

Infinix Note Edge স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0গিগাহার্টস থেকে 2.4গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর রয়েছে। Infinix Note Edge 5G স্মার্টফোনটিতে 2644 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। 3D curved AMOLED স্ক্রিনে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note Edge 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ দেওয়ার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Infinix Note Edge ফোনে বায়বাস চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে ফোনে গেম খেলার সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার পৌঁছে যাবে। এর ফলে যেমন ব্যাটারির ওপর চাপ কমবে তেমনই ফোন অতিরিক্ত গরম হয়ে যাবে না। Infinix Note Edge ফোনটি LPDDR5X RAM রয়েছে। পাশাপাশি, 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যাবে।

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য নয়া মডেলের স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিয়ো কলের জন্য Infinix Note Edge স্মার্টফোনের এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Infinix Note Edge ফোন অ্যান্ড্রয়েড 16 বেসড XOS 16 সিস্টেমে চলবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং আর কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC সহ IR Blaster ফিচার রয়েছে। অন্যদিকে ভালো করে গান শোনার জন্য JBL স্টেরিও স্পিকার রয়েছে।