চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মিড রেঞ্জে নতুন প্রিমিয়াম ডিজাইনের নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে এবার ভারতের বাজারে আসল Huawei Watch GT6 এবং GT6 Pro স্মার্টওয়াচ। Huawei Watch GT 6 স্মার্টওয়াচের 41mm এবং 46mm ভ্যারিয়ান্টের দাম পড়বে ২১,৯৯৯ টাকা। অন্যদিকে GT 6 ওয়াচের 41mm ভ্যারিয়ান্টের গোল্ড মিলানিজ স্ট্র্যাপ মডেলের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা। Watch GT6 Pro স্মার্টওয়াচের 46mm ব্ল্যাক এবং ব্রাউন ভ্যারিয়ান্টের দাম পড়বে যথাক্রমে ২৮৯৯৯ টাকা এবং টাইটেনিয়াম মডেলের দাম ৩৯৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। Flipkart এবং RTC India অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে এই স্মার্টওয়াচ।
GT6 এবং GT6 Pro নামের স্মার্টওয়াচে দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং স্পোর্টস ট্র্যাকিংয়ের মতো ফিচার রয়েছে। Huawei Watch GT6 এবং GT6 Pro স্মার্টওয়াচে অত্যাধুনিক অ্যাডভান্স হার্ট-রেট অ্যাকিউরেসি, GPS প্রিসিশন এবং রিস্ট-বেসড সাইক্লিং পাওয়ার ট্র্যাকিং ফিচার রয়েছে। Huawei এর দাবি GT6 সিরিজের স্মার্টওয়াচ একবার চার্জ দিলে ২১ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
Huawei Watch GT6 Pro প্রিমিয়াম ডিজাইনের স্মার্টওয়াচে এরোস্পেস-গ্রেড টাইটেনিয়াম ফ্রেম, স্যাফায়ার গ্লাস, এবং 3,000 নিটস ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে রয়েছে, ফলে তীব্র রোদেও খুব সহজেই পরিষ্কার দেখা যাবে। এতে Sunflower GPS সিস্টেম রয়েছে, যাতে সহজে ট্রেইল রান, হাইকিং এবং দীর্ঘক্ষণ পর্যন্ত সাইক্লিং রুটের সঠিক ট্র্যাকিং মিলবে। এই স্মার্টওয়াচে শতাধিক স্পোর্টস মোড, হাই-কোয়ালিটি স্লিপ-রিকভারি ইনসাইটস এবং 5ATM ওয়াটার রেজিজট্যান্স ফিচার রয়েছে। হালকা ওজনের প্রিমিয়াম ডিজাইনের ভ্যানিলা মডেল GT6 ওয়াচেও প্রায় একই ফিটনেস ফিচার এবং ৩ সপ্তাহর ব্যাটারি ব্যাকআপ পাওয়া ।