চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে টেক জায়েন্ট Google। ডিজিট্যাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি-ওয়ার্ডের গুরুত্ব অপরিসীম ৷ কারণ যত স্ট্রং বা শক্তিশালী কি-ওয়ার্ড ব্যবহার করা হবে তত বেশি সুযোগ থাকবে দর্শকদের কাছে পৌঁছনোর ৷ সেই কারণে প্রতিটি ডিজিট্যাল কন্টেন্টে স্ট্রং অথচ catchy কি ওয়ার্ড দেওয়া জরুরি৷ ছবি, ভিডিও, টেক্সট এবং অডিও-মূলত এভাবে ডিজিট্যাল কন্টেন্ট দর্শকদের সামনে তুলে ধরা হয়৷ ডিজিটাল কন্টেন্ট সঠিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় সঠিক কি-ওয়ার্ড৷ যখনই কোনও ডিজিট্যাল প্ল্যাটফর্মে নির্দিষ্ট কি ওয়ার্ড সার্চ করা হবে তখনই সেই কি ওয়ার্ড সংক্রান্ত কন্টেন্ট পৌঁছবে দর্শকদের কাছে ৷
কন্টেন্টে কী ধরনের কি-ওয়ার্ড ব্যবহার করা দরকার তা জানার জন্য কন্টেন্ট ক্রিয়েটররা Google Trend অনুসরণ করেন ৷ তবে সেখান থেকে যে কি-ওয়ার্ড বেছে নেওয়া সব সময় খুব সহজ এমনটা নয় ৷ সেই কারণে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের কথা ভেবে Google AI বা Gemini তে বিশেষ ফিচার যোগ করা হয়েছে। যার মাধ্যমে ট্রেন্ডিং টপিক দেখতে পারবেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা। গুগল জানিয়েছে, গুগল ট্রেন্ডের ওয়েবপেজে জেমিনি এআই যোগ করা হয়েছে। এর ফলে গুগল ট্রেন্ডের পেজেই জেমিনি কি-ওয়ার্ড সাজেস্ট করবে৷ ক্রিয়েটররা নিজেদের ডিজিট্যাল কন্টেন্টের জন্য উপযুক্ত কি-ওয়ার্ড বেছে নিতে পারবেন। Google Trend-এর ওয়েবপেজের একদম ডান দিকে দেওয়া হয়েছে একটি বাক্স। যেখানে নির্দিষ্ট টপিক লিখে সার্চ করলেই পাওয়া যাবে ট্রেন্ডিং টপিক ৷