চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাস্তায় বেরিয়ে বিপদে পড়েছেন? আর চিন্তা নেই। কারণ, ভারতীয়দের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগী হল টেক জায়েন্ট Google। Google আনল Emergency Location Service। ভারতের সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে জরুরি প্রয়োজনে টেক্সট, কল করতে পারবেন ব্যবহারকারীরা ৷
জরুরি পরিষেবার মধ্যে সংযুক্ত করা থাকবে, পুলিশ, দমকল, স্বাস্থ্য দফতর ৷ এছাড়াও প্রয়োজনে লোকেশন শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এমারজেন্সি লোকেশন সার্ভিস হল Google এর একটি ইনবিল্ড পরিষেবা ৷ প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই পরিষেবা যোগ করা রয়েছে ৷ কিন্তু এতদিন পর্যন্ত নিস্ক্রিয় অবস্থায় ছিল ৷ এবার দরকারি প্রয়োজনে ওই পরিষেবা ব্যবহার করতে পারবেন (Google) ৷
এরমধ্যেই উত্তর প্রদেশে এই ফিচার চালু করা হয়েছে। যে’হেতু এই পরিষেবা চালু করার জন্য প্রতিটি রাজ্য সরকারের একাধিক দফতরকে সংযুক্ত করতে হবে সেই কারণে ধীরে ধীরে বাকি রাজ্যগুলিতে এই পরিষেবা চালু করা হবে ৷ ELS এর মাধ্যমে স্থানীয় পুলিশ, দমকল বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন ৷ তাঁরা আপনার লোকেশন তাড়াতাড়ি ট্র্যাক করে আপনার কাছে পৌঁছে যেতে পারবেন।
গুগল জানিয়েছে, যাঁরা Android 6 এবং তার উপরের ভার্সনগুলি ব্যবহার করছেন তাঁরাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন ৷ কোনও ব্যবহারকারীর যদি এমারজেন্সি সার্ভিসের প্রয়োজন পড়ে তাহলে Android Device তার মোবাইল নেটওয়ার্ক, GPS এবং WiFi থেকে ডেটা সংগ্রহ করবে ৷ এবং সেই ডেটা নির্দিষ্ট রিসিভারের কাছে পাঠিয়ে দেবে। ব্যবহারকারীর ৫০ মিটারের মধ্যে লোকেশন সঠিকভাবে দেখাতে সাহায্য করবে ELS (Google) ৷