চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে যেকোনও গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখা সম্ভব ৷ অর্থাৎ একাধিক কনট্যাক্টসের সঙ্গে চ্যাট হলেও পিন চ্যাট সবসময় একদম ওপরে থাকবে ৷ ফলে একাধিক চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ ওই চ্যাট হারিয়ে যায় না ৷ সেই একই ফিচার এবার ক্রোম ব্যবহারকারীদের জন্য চালু করল টেক জায়েন্ট Google৷ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এবার Chrome ব্রাউজারের গুরুত্বপূর্ণ ট্যাব পিন করে রাখতে পারবেন ব্যবহারকারীরা ৷ এই ফিচার আগেই ডেস্কটপের জন্য চালু ছিল ৷ এবার Android ব্যবহারকারীদের জন্য এই ফিচার আসল (Google)।
এই ফিচার ব্যবহার করার জন্য অ্যান্ডরয়েড ব্যবহারকারীদের 144.0.7559.132 ভার্সন আপডেট করতে হবে ৷ গুগল ক্রোমে একাধিক ওয়েব ব্রাউজারে বিভিন্ন ওয়েব পেজ খোলা থাকে ৷ সেক্ষেত্রে কয়েকটি ওয়েবপেজ তারমধ্যে অতি গুরুত্বপূর্ণ ৷ ফলে একাধিক ট্যাবের ভিড়ে গুরুত্বপূর্ণ ট্যাব হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ সেই সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতেই অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ক্রোম ব্রাউজারে পিন ট্যাব অপশন চালু করল Google।
কীভাবে এই ফিচারটি ব্যবহার করা সম্ভব (Google)?
প্রথমে Android থেকে ক্রোম ব্রাউজার খুলুন ৷
তারপর যে ট্যাব পিন করতে চাইছেন সেই ট্যাবের ওপর জোরে চাপুন।
তারপর একটি পপ-আপ খুলবে।
সেখানেই দেখা যাবে Pin অপশন ৷
ওই অপশনে ট্যাপ করলেই আপনার গুরুত্বপূর্ণ ট্যাব পিন হবে ৷
পিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই ট্যাবে চাপ দিলে ফের unpin দেখা যাবে ৷ সেখানে ট্যাপ করলে যেকোনও পিনড ট্যাব আনপিন করা যাবে ৷