Bangla Jago Desk, Mou Basu: ভারতের ক্রীড়াপ্রেমী মানুষের কথা ভেবে Garmin সংস্থা ভারতে লঞ্চ করল Garmin Forerunner 165 নামে নতুন মডেলের স্মার্টওয়াচ। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, লাইট ওয়েট ফ্রেম, জিপিএস সাপোর্ট। ভারতে Garmin Forerunner 165 স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩৩,৪৯০ টাকা। এর সঙ্গে মিলবে ২ বছরের ওয়্যারেন্টি। এটি টার্কিস/ অ্যাকোয়া, ব্ল্যাক/ সিলেট গ্রে, মিস্ট গ্রে /হোয়াইট স্টোন এবং বেরি/ লিলাক রঙে পাওয়া যাবে।
অন্যদিকে, Garmin Forerunner 165 স্মার্টওয়াচে থাকছে বিল্ট-ইন জিপিএস, যার মাধ্যমে ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করা সম্ভব। আবার হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন লেভেল মনিটর সহ একাধিক হেলথ ইন্ডিকেটর উপলব্ধ। এরসঙ্গে এতে ২৫টিরও বেশি অ্যাক্টিভিটি প্রোফাইল যেমন, রানিং, সুইমিং, টেনিস ইত্যাদি সাপোর্ট মিলবে। এগুলি আবার গার্মিন কানেক্ট আপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ঘড়িটি প্রত্যেকদিন সকালে ব্যবহারকারীকে তাঁর স্লিপ প্যাটার্ন, আপকামিং ট্রেনিং, হার্ট রেট এবং দিনের আবহাওয়া সম্পর্কে জানিয়ে দেবে।
Garmin Forerunner 165 স্মার্টওয়াচে থাকছে স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক থেকে সরাসরি গান ডাউনলোড করার সুযোগ। আর সেই গান ব্যবহারকারী ওয়্যারলেস হেডফোনের মাধ্যমে শুনতে পারবেন। এই ফিচারটি রানারদের জন্য খুবই উপযুক্ত। কারণ তাঁরা কয়েকটি গ্যাজেট বহন করেই দৌড়োতে দৌড়োতে সঙ্গীত উপভোগ করতে পারবেন। একবার ব্যাটারি চার্জ দিলে জিপিএস ব্যবহার করা হলে স্মার্টওয়াচে ১৯ ঘন্টা এবং জিপিএস ছাড়া টানা ১১ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ মিলবে ঘড়িতে।