চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Samsung আনল Samsung Galaxy S26 Ultra স্মার্টফোন। প্রিমিয়াম এই ফোনে অ্যাডভান্স AI ফিচার, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 16GB RAM এবং 200MP ক্যামেরা রয়েছে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনে Android 16 বেসড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Galaxy AI ইন্টিগ্রেশন রয়েছে।
প্রাইভেসির জন্য এতে উন্নত App Permission কন্ট্রোল, অন-ডিভাইস AI প্রসেসিং এবং Privacy Display এর মতো ফিচার রয়েছে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনের 12GB RAM + 256GB Storage মডেলের দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। 12GB RAM + 512GB Storage মডেলের দাম পড়বে ১,৫৯,৯৯৯ টাকা। এছাড়াও ফোনটির 16GB + 1TB টপ মডেলের দাম পড়বে ১,৮৯,৯৯৯ টাকা। আগামী ৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
এই ফোনে Photo Assist এবং Creative Studio ফিচার রয়েছে ফলে ছবি থেকে অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট এবং ছবিতে এক্সট্রা অবজেক্ট যোগ করা যায়। একই সঙ্গে AI এর সাহায্যে ভিডিও কন্টেন্টও এডিট করা যায়। নতুন Galaxy AI এর মধ্যে Live Translate, Interpreter ও Transcript Assist এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Vapor Chamber রয়েছে।
এছাড়াও Samsung Galaxy S26 Ultra 5G ফোনে 6.9-ইঞ্চির QHD+ ডিসপ্লে রয়েছে। Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+ এবং 2600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Vision booster এবং অ্যাডপ্টিভ কালার টোন ফিচার রয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে কর্নিং Gorilla Armor 2 কোটিং রয়েছে। এই ফোনটি Cobalt Violet, White, Black এবং Sky Blue রঙে মিলবে।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.4 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি OIS সেন্সর রয়েছে। এর সঙ্গেই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে f/1.9 অ্যাপার্চার ও 120˚ FOV এর ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.9 অ্যাপার্চারযুক্ত 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনটি 3x থেকে 10x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনটি কোম্পানির প্রথম নতুন APV কোড্যাক সাপোর্টেড স্মার্টফোন। এর সাহায্যে কম সাইজে হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করা যাবে।
সবচেয়ে বড় কথা বারবার এডিট করার পরও ভিডিও কোয়ালিটি নষ্ট হবে না। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 Ultra 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। Samsung Galaxy S26 Ultra 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।