চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এবার প্রিমিয়াম হোম-থিয়েটার উপভোগ করতে পারবেন ঘরে বসেই। ভারতের বাজারে Elista তাদের নতুন Xplore Google TV Smart TV সিরিজ আনল। এই সিরিজের অধীনে তিনটি প্রিমিয়াম 4K মডেল রয়েছে। 85, 75 এবং 65 ইঞ্চির সাইজে স্মার্টটিভিতে বেজেল লেস ডিসপ্লে, ডলবি অডিও, HDR10 সাপোর্ট, Google TV ইন্টারফেস রয়েছে। সিরিজের টপ মডেলে Elista TDU85GA স্মার্টটিভিতে 215cm অর্থাৎ 85 ইঞ্চির 4K Ultra HD প্যানেল দেওয়া হয়েছে।
এই স্মার্টটিভিতে HDR10, Dolby Audio, 2GB RAM, 16GB স্টোরেজ, বিল্ট-ইন Chromecast এবং তিনটি HDMI পোর্ট রয়েছে। স্মার্টটিভিতে বড়ো স্ক্রিনের পাশাপাশি দুর্দান্ত থিয়েটার কোয়ালিটি পাওয়া যাবে। হ্যান্ড-ফ্রি “Hey Google” ভয়েস কন্ট্রোল এবং Netflix, Prime Video, YouTube সহ OTT প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ইনস্ট্যান্ট অ্যাক্সেস এক্সপিরিয়েন্স করা যাবে। Elista TDU85GA স্মার্টটিভির দাম পড়বে ১,৮৪,৫০০ টাকা।
অন্যদিকে, TDU75GA স্মার্টটিভিতে 189cm অর্থাৎ 75 ইঞ্চির 4K UHD ডিসপ্লে রয়েছে। এই স্মার্টটিভিতে Google TV ইন্টারফেস, Dolby Audio সাপোর্ট , দুর্দান্ত কয়ালি এবং বেজেল লেস স্ক্রিন রয়েছে এই স্মার্টটিভির দাম পড়বে ১,৩৮,৫০০ টাকা। পাশাপাশি, TDU65GA মডেলে 165cm অর্থাৎ 65 ইঞ্চির 4K UHD ডিসপ্লে পাওয়া যাবে। এই মডেলেও HDR10 সাপোর্ট, Dolby Audio, Chromecast, Dual-Band Wi-Fi এবং 2GB RAM + 16GB স্টোরেজ ফিচার রয়েছে। এই স্মার্টটিভির দাম পড়বে ৭৩৯৯০ টাকা।