চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়ছে ওরাল হাইজিন নিয়ে সচেতনতা। মুখগহ্বর, দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখার প্রবণতা। Oral-B সংস্থা নিয়ে এল প্রিমিয়াম ইলেকট্রিক টুথব্রাশ Oral-B i03। ভালো করে দাঁত মাজা যাবে, মোটর ব্যবহারেও হয় না আওয়াজ। কোনো ব্লুটুথ ব্যবহার করতে হয় না। কোনো অ্যাপ ডাউনলোড করার ঝামেলাও নেই। ৩টে রঙে-কালো, নীল ও গোলাপি রঙে মিলবে। ইলেকট্রিক টুথব্রাশের হ্যান্ডেলও মজবুত। খুব সহজে রাখা যায়। বোতামও সহজে টিপে ব্যবহার করা যাবে। টুথব্রাশের মাথা সহজে টিপ বের করে টুথপেষ্ট লাগিয়ে পাওয়ার বোতাম টিপলেই ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করা যাবে। সাধারণ টুথব্রাশের মতো নয়। ইলেকট্রিক টুথব্রাশ Oral-B i03 দাঁতের ওপর আলতো করে বোলাতে হবে। ইলেকট্রিক টুথব্রাশের মাথাই দাঁত পরিষ্কার করবে।

ইলেকট্রিক টুথব্রাশে বিল্ট ইন টাইমার লাগানো থাকবে। যা প্রতি ৩০ সেকেন্ড অন্তর বাজবে। সজাগ করবে অন্য প্রান্তে দাঁত মাজতে। ইলেকট্রিক টুথব্রাশে থাকবে প্রেসার সেন্সর যা আগেভাগে সচেতন করে দেবে ঠিকঠাক দাঁত মাজা হচ্ছে কিনা। সবুজ আলো জ্বলা মানে ঠিকঠাক মাজা হচ্ছে। লাল রঙের আলো জ্বলা মানে ভুল ভাবে দাঁত মাজা হচ্ছে। সাদা রঙের আলো জ্বলা মানে ঠিকঠাক চাপ দেওয়া হচ্ছে না। জোরে ইলেকট্রিক টুথব্রাশ ঘষলে মোটর আপনাআপনি বন্ধ হয়ে যাবে। মাড়ি ও দাঁতে আঘাত লাগবে না। প্রতি ৩ মাস অন্তর ইলেকট্রিক টুথব্রাশের মাথা বদলাতে হবে বলে আগেভাগে সচেতন করে দেবে।