ad
ad

Breaking News

Dell Workstations

৬৪ জিবি র‍্যাম ও ৮ টিবি স্টোরেজ! AI ডেভেলপার ও ইঞ্জিনিয়ারদের জন্য ভারতে এল Dell Pro Precision সিরিজ

১০ আগস্ট থেকে বিক্রি শুরু হবে

Dell Workstations Launch in India From Rs 89,000

চিত্র- সংগৃহীত

Ak Bangla Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে Dell Technologies ভারতের বাজারে আনল Dell Pro Precision AI Workstations ল্যাপটপ। ইঞ্জিনিয়ার, ডিজাইনার, আর্কিটেকচার, AI ডেভেলপার এবং পাওয়ার ইউজারদের কথা মাথায় রেখে Dell Technologies নতুন Dell Pro Precision 5 Series (14S/16S), Pro Precision 5 Series (14/16), Pro Precision 7 Series (14/16) এবং Pro Precision 7 T1 মডেল আনল। ১০ আগস্ট থেকে বিক্রি শুরু হবে। Dell Pro Precision 5 Series এর ল্যাপটপের দাম শুরু হবে।

Best lightweight workstation laptops 2023 - AEC Magazine

১ লাখ ৪৯ হাজার টাকা থেকে। Dell Pro Precision 7 Series ল্যাপটপের দাম শুরু ২ লাখ ২৫ হাজার টাকা থেকে। Dell Pro Precision 7 T1 ল্যাপটপের দাম শুরু ৮৯ হাজার টাকা থেকে শুরু। Dell Pro Max with GB10 ল্যাপটপের দাম শুরু ৪ লাখ ৯৯ হাজার টাকা থেকে।

Dell Pro Precision Mobile Workstations | Dell USA

Dell Pro Precision 5 Series 14S ল্যাপটপে Intel Core Ultra Series 3 এবং AMD Ryzen AI 400 প্রসেসর রয়েছে। এছাড়াও Pro Precision 5 এবং 7 Series মডেলের ল্যাপটপে হাই পারফরমেন্স প্রসেসর, NVIDIA RTX Pro Blackwell গ্ৰাফিক্স এবং AI প্রসেসিঙের জন্য NPU সাপোর্ট রয়েছে। এছাড়াও এতে 64GB পর্যন্ত হাই-স্পিড মেমরি এবং 8TB পর্যন্ত স্টোরেজ মিলবে। প্রতিটি ল্যাপটপে Dell Deskside Agentic AI সলিউশন রয়েছে। পাশাপাশি, Wi-Fi 7, কিছু মডেলে 4G/5G কানেক্টিভিটি, Thunderbolt 4, USB Type-C এবং HDMI 2.1 ফিচার রয়েছে। সুরক্ষার জন্য এতে TPM 2.0, ControlVault 3 Plus Advanced Authentication এবং Dell Trusted Workspaces এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে।