ad
ad

Breaking News

Canva

ইন্টারনেট ছাড়াই চলবে Canva! ডিজাইনারদের জন্য বাম্পার সুখবর

Canva Offline ফিচার চালু হয়েছে

Canva New Feature Lets Users Edit Designs

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ডিজিট্যাল ডিজাইন ও ইমেজ এডিটিং তৈরির জনপ্রিয় টুল Canva এবার থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। Canva Offline ফিচার চালু হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা একবার ডিজাইন অফলাইনের জন্য সংরক্ষণ করলে টানা ১৪ দিন পর্যন্ত ইন্টারনেট ছাড়াই কাজ চালিয়ে যেতে পারবেন। মনে করা হচ্ছে, যে সব অঞ্চলে ইন্টারনেট সংযোগ অনিয়মিত বা দুর্বল, সেখানে এই সুবিধা ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করবে।

নতুন Offline Mode ব্যবহার করতে হলে আগে থেকে কোনও ডিজাইন নির্বাচন করে “Make available offline” অপশনটি চালু করতে হবে। এরপর সেই ডিজাইন ইন্টারনেট ছাড়াই করা যাবে। অফলাইনে করা সমস্ত পরিবর্তন ফের ইন্টারনেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মূল ফাইলে সিঙ্ক হয়ে যাবে। ফলে আলাদা করে ফাইল আপলোড বা আপডেট করার ঝামেলা থাকবে না। এই সুবিধার জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত সাবস্ক্রিপশন বা অর্থ খরচ করতে হবে না। Canva-এর ফ্রি এবং পেইড—উভয় ধরনের ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। কোনও অতিরিক্ত অ্যাপ ডাউনলোড বা অন্য কোনও সেটআপেরও প্রয়োজন নেই।